,

কাঁটা-ক্ষত-ঘা নিরাময়ে সাহায্য করে যে খাবারগুলো

news-image

অনলাইন ডেস্ক : উচ্চতর মানসম্পন্ন কিছু খাবার আছে যা মানব শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়ায় উদ্দীপনা ঘটায়। যা পেশীর উৎপাদন বৃদ্ধি করে এবং সুস্থ হওয়ার ক্ষমতার গতি বৃদ্ধি করে। যেসব খাবার কাঁটা ছেঁড়া, ক্ষত বা ঘা নিরাময়কে ত্বরান্বিত করে।

সয়া পণ্য
সয়া পণ্যে ভিটামিন এ, সি, ডি, ই এবং কে থাকে যা পরিপাকের কাজে সাহায্য করে, ইমিউন সিস্টেমকে সহায়তা দান করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়াও এতে উচ্চ মাত্রার প্রোটিন থাকে যা নতুন টিস্যুর গঠনে সাহায্য করে।

মধু
মধুতে চিনির তুলনায় ভিটামিন এবং অ্যামাইনো এসিড থাকে প্রচুর পরিমাণে। ক্ষত পরিষ্কার করে মধু লাগালে প্রদাহ, ব্যথা ও ফোলা কমে। এর অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ক্ষতের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে। প্রতিদিন ১ চামচ মধু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও দুগ্ধজাত পণ্য, মিষ্টিআলু, ঘি, হলুদ, জিংক, প্রোটিন ও ভিটামিন এ সমৃদ্ধ খাবার দ্রুত ক্ষত নিরাময়ে সাহায্য করে।

টমেটো
টমেটোতে লাইকোপিন নামক অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা অন্য অনেক খাবারেই অনুপস্থিত। এই উপাদানটি জারণের বিরুদ্ধে কাজ করে শরীরের কোষকে ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। এভাবেই ক্ষতের সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে টমেটোর লাইকোপিন। ক্ষত নিরাময়ের জন্য সস হিসেবে বা সালাদের সাথে বা স্যান্ডউইচের সঙ্গে টমেটো খান।

ব্রোকলি
ক্রুসিফেরি পরিবারের সবজিতে উচ্চমাত্রার ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা ইনফ্লামেশন কমাতে ও ইমিউন ফাংশন বৃদ্ধিতে সাহায্য করে। রক্তনালী থেকে শুরু করে ত্বকের উপরের স্তরের টিস্যুর বৃদ্ধি এবং মেরামতের জন্য অত্যাবশ্যকীয় ভিটামিন সি যা ব্রোকলিতে আছে। এই সুস্বাদু সুপারফুডটি আপনার সকালের নাশতায় ডিমের সাথে বা পাস্তায় অথবা সালাদে যোগ করুন।

চকলেট
এটা শুনে খুশি হবেন যে সার্বিক সুস্বাস্থ্য বিশেষ করে ক্ষত নিরাময়ে উপকারী ভূমিকা রাখে চকলেট। কনটেম্পোরারি রিভিউজ ইন কার্ডিওভাস্কুলার মেডিসিন এর রিপোর্ট অনুযায়ী স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ডার্ক চকলেট। ক্ষততে অক্সিজেন, পুষ্টি উপাদান এবং ভিটামিন সরবরাহ করার প্রধান কাজটি করে রক্ত। এছাড়াও এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে যা ইমিউন সিস্টেমকে ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে