,

‘ইয়ারফোনে গান শুনতে শুনতে অস্বাভাবিক মৃত্যু!

chandpurমতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি : শুক্রবার গভীর রাত পর্যন্ত কানে ইয়ারফোন লাগিয়ে নিজের শোয়ার ঘরে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন বিশ্ববিদ্যালয় ছাত্র অর্ঘ্য কমল রায় (২৪)। আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত ঘুম থেকে না উঠায় ওই কক্ষে যান তাঁর মা। অনেক ডাকাডাকির পরও সাড়া না দেওয়ায় কাছে গিয়ে তিনি দেখেন, বিছানায় তাঁর ছেলের নিস্তেজ দেহ পড়ে রয়েছে। মায়ের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক কমলকে মৃত ঘোষণা করেন।

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের কলাদী এলাকায় ঘটনাটি ঘটেছে। কমলের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ঘ্য ঢাকার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমবিএ শেষ পর্বের ছাত্র ছিলেন। তাঁর বাবার নাম সুশীল কুমার রায়। আগামী ১ জানুয়ারি একটি বেসরকারি তথ্যপ্রযুক্তি কোম্পানিতে কর্মকর্তা পদে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। মেধাবী ছাত্র কমল এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিল।

সুশীল কুমার রায় জানান, কমল কয়েক দিন আগে ঢাকা থেকে বাসায় আসেন। শুক্রবার রাত ১১টায় খাবার খেয়ে কিছুক্ষণ কম্পিউটারে কাজ করেন। দিবাগত রাত দুইটার দিকে কানে ইয়ারফোন লাগিয়ে মুঠোফোনসেট থেকে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়েন তিনি। কমলের শয়নকক্ষের দরজা খোলা অবস্থায় ছিল। কমলের মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ধারণা করতে পারছেন না তাঁরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম মাহাবুবুর রহমান বলেন, স্ট্রোকজনিত কারণেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তাঁরা ধারণা করছেন। কমলের শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। তিনি আরও বলেন, মুঠোফোনে একনাগাড়ে অনেকক্ষণ কথা বললে এমনিতেই মাথা ঝিমঝিম করে। কানে ইয়ারফোন লাগিয়ে অনেকক্ষণ গান শোনায় তাঁর মস্তিষ্কের স্নায়ুগুলো উত্তেজিত হয়ে স্ট্রোকের ঘটনা ঘটাতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে