,

এক পুলিশকর্মী নাচলেন শাহরুখের সঙ্গে, অত;পর যা হলো

বিনোদন ডেস্ক :হরিয়ানার এক পুলিশকর্মীর এই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। শাহরুখের সঙ্গে নাচ করে কলকাতা পুলিশের এক কর্মীকে ব্যাপক সমালোচনায় পড়তে হয়েছিল। হরিয়ানার ঘটনা প্রমাণ করল নারীদের নিয়ে সমাজের বিধিনিষেধ এখনও দূর হয়নি।

sharuk-binodon69

সহকর্মীদের আবদার। খানিক বিশ্রামের ফাঁকে মনোরঞ্জন। আর সেই কারণে উদ্যোগী হয়েছিলেন হরিয়ানা পুলিশের এক মহিলা কনস্টেবল। নিজেদের মধ্যে হাসাহাসি-রসিকতার মাঝেই ব্ল্যাকবোর্ডের সামনে ছোট্ট চৌকিটাতে উঠে পড়েছিলেন তিনি। মোবাইলে বাজানো গানের তালে তালে পুলিশি পোশাকেই ঢেউ তুলেছিলেন শরীরে। হরিয়ানা পুলিশের সেই কনস্টেবলের নাচ এখন ভাইরাল হয়ে উঠেছে ইউটিউবে। এই মজার আড্ডার কোনও ভিডিও কেউ একজন হোয়াটসঅ্যাপে আপলোড করে দিয়েছিল। আর সেখান থেকেই তা পরে ইউটিউবে আপলোড হয়ে যায়।

ইউটিউবে আপলোড হওয়া এই ভিডিও-কে নিয়ে তুলকালাম শুরু হয়েছে। ইতিমধ্যেই প্রায় আড়াই লক্ষ লোক এই ভিডিও দেখেছেন। হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে অন্য সব সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে এই ভিডিও। দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এটি। এমনকী, ইউটিউবে একই ভিডিও-কে বারবার আপলোড করা হয়েছে। ইউটিউবের যে মূল ভিডিও থেকে এই খবর ভাইরাল হয়েছে সেই ভিডিওতে শিরোনাম দেওয়া হয়েছে, ‘লেডি পুলিশ ডান্সিং অন হরিয়ানভি সং লাড পিয়া কে’। নাচের জন্য এই মহিলা কনস্টেবলকে উদ্দেশ্য করে একের পর এক নানা অশ্লীল মন্তব্যও পোস্ট করা হয়েছে। যদিও, অনেকেই আবার মহিলা কনস্টেবলকেই সমর্থন করেছেন এবং অশ্লীল মন্তব্য পোস্ট করা সোশ্যাল মিডিয়া ইউজারদের সমালোচনাও করেছেন।

কয়েক বছর আগে কলকাতায় পুলিশ কর্মীদের এক অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন শাহরুখ খান। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া সেই অনুষ্ঠানে শাহরুখ তাঁর সঙ্গে নাচ করার জন্য এক মহিলা পুলিশ কর্মীকে ডেকে নিয়েছিলেন। কিন্তু, শাহরুখের কোলে সেই মহিলা পুলিশ কর্মীর ছবি নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। পুলিশের পোশাকে এই নাচ নিয়মবিরুদ্ধ কি না তা নিয়ে তর্ক-বিতর্কও লেগেছিল। যদিও, ওই মহিলা পুলিশ কর্মী জানিয়েছিলেন, শাহরুখের মতো বড় মাপের অভিনেতা হাত বাড়িয়ে দেওয়ায় এবং সেখানে উপস্থিত পুলিশের বড় কর্তাদের সম্মতিতেই তিনি নেচেছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা