,

কত আয় করল ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক : ভারতের কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে দঙ্গল সিনেমাটি নির্মাণ করেছেন নিতেশ তিওয়ারি। এতে মহাবীর ফোগাটের চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

dangal1482563968
গতকাল ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে দঙ্গল। ভারতে ৪ হাজার ৩০০ এবং ভারতের বাইরে ১ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিনে প্রায় ৩০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। চলতি বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে প্রথমদিনের আয়ের দিকে এটি দ্বিতীয় সর্বোচ্চ। এছাড়া বক্স অফিস বিশ্লেষক তরুণ আদর্শের মতে, যুক্তরাষ্ট্র, মধ্য প্রাচ্য ও যুক্তরাজ্যে প্রায় ৭.৮১ কোটি রুপি আয় করেছে দঙ্গল।

এর আগে গত ৬ জুলাই মুক্তি পায় সালমান খান অভিনীত এ বছরের বহুল প্রতীক্ষিত সিনেমাসুলতান। এ সিনেমার গল্পও একজন কুস্তিগীরকে নিয়ে। মুক্তির পর থেকেই বক্স অফিসে বাজিমাত করে আলী আব্বাস জাফর পরিচালিত এ সিনেমাটি। বছরের সর্বোচ্চ আয়ের সিনেমা এটি। প্রথমদিনের আয়ের দিক থেকেও প্রথমে রয়েছে সুলতান। সিনেমাটির প্রথম দিনের আয় ছিল ৩৬.৫৪ কোটি রুপি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে