,

ফেসবুকে ফাঁস ‘দঙ্গল’

বিনোদন ডেস্ক : গতকাল মুক্তি পেয়েছে আমির খান অভিনীত ও চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা দঙ্গল। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি আয় করেছে প্রায় ৩০ কোটি রুপি। যা চলতি বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথমদিনের আয়ের দিকে থেকে দ্বিতীয়।

dangal120161224173515
কিন্তু শুরুতেই বড় ধরনের একটি ধাক্কার মুখোমুখি সিনেমাটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফাঁস হয়ে গেছে সিনেমাটি।

পাইরেসির বিষয়টি ইদানিং বেশ ভোগাচ্ছে বলিউড নির্মাতাদের। এ বছর বেশ কিছু সিনেমা মুক্তি আগেই ফাঁস হয়েছে। এবার এক পাকিস্তানি ফেসবুক ব্যবহারকারী সিনেমাটি ফাঁস করেছেন। সিনেমাটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তাতে হাজার হাজার ভিউয়ার বাড়তে থাকে। তিনি একজন ইউটিউব আপলোডার বলে জানা গেছে। যদিও পরবর্তীতে পেজটি থেকে সিনেমাটি মুছে ফেলেছে ফেসবুক কর্তৃপক্ষ।

dangal

ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাট এবং তার মেয়ে গীতা ও ববিতার সংগ্রামী জীবন নিয়ে তৈরি হচ্ছে দঙ্গল সিনেমাটি। সিনেমাটি পরিচালনা করেছেন নিতেশ তিওয়ারি। এতে আমির খান ছাড়াও অভিনয় করেছেন সাক্ষী তানওয়ার, ফাতিমা সানা শেখ এবং সানিয়া মালহোত্রা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা