,

অভিযান শেষ ঘোষণার পর আরো একটি গ্রেনেড বিস্ফোরণ

15352015696186_1701578683485703_1নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনোয় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির পরও বিকেল সাড়ে চারটার দিকে আরো একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে।

শনিবার ভোররাতে অভিযান শুরুর পর বিকাল পৌনে চারটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, অভিযান শেষ হয়েছে। অভিযানে আহত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি সুমনের স্ত্রীসহ দুইজনের লাশ ভবনের ভেতরে রয়েছে। এরই মধ্যে নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

এর আগে বেলা তিনটার দিকে এক ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম জানান, বেলা পৌনে তিনটার দিকে ভেতর থেকে আরেক ‘জঙ্গি’ গুলি ছোড়ে এবং গ্রেনেড বিস্ফোরণ করে। তিনি কী অবস্থায় আছেন, তা বোঝা যাচ্ছে না। বাইরে থেকে দেখা যাচ্ছে, ঘরের ভেতর বিস্ফোরক ছড়িয়ে আছে। এর আগে ওই জঙ্গি আজিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত জঙ্গি তানভীর কাদেরির ছেলে বলে জানিয়েছিল পুলিশ।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক ঘটনাস্থলে গেছেন।

শুক্রবার দিবাগত রাত থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে তিনতলা বাড়ি ঘিরে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ বলছে, বাড়িটির নিচতলায় ‘জঙ্গি আস্তানা’ রয়েছে। দুপুর সাড়ে ১২টার একটু পরে বাড়িটির ভেতর থেকে দরজা খুলে গ্রেনেড বিস্ফোরণ ঘটান এক নারী ‘জঙ্গি’। এ সময় তাঁর সঙ্গে এক শিশুও ছিল। আহত শিশুকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক (ইন্সপেক্টর) শফিক সামান্য আহত হন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা