,

জঙ্গি আস্তানায় অভিযান: নারীসহ নিহত ২

15352015696186_1701578683485703_1নিউজ ডেস্ক : রাজধানীর পূর্ব আশকোনায় আস্তানায় পুলিশের অভিযানের মুখে এক নারীসহ দুই জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া নারী জঙ্গির ‘আত্মঘাতী বিস্ফোরণে’ আহত শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুপুরে ১টার দিকে বোরকা পরা ওই নারী শিশুটিকে নিয়ে বেরিয়ে এসে তার দেহের সঙ্গে বাঁধা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটান বলে কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ কমিশনার মো. ছানোয়ার হোসেন জানান।

দক্ষিণ খানে হজ ক‌্যাম্পের কাছে সূর্যভিলা নামে তিন তলা ওই বাড়িটি ঘিরে শনিবার ভোররাতে অভিযান শুরু করে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের সদস‌্য।

পুলিশের আহ্বানে সাড়া দিয়ে সকালে চারজন আত্মসমর্পণ করলেও এক নারী, এক কিশোর ও নারী শিশুটি ভেতরে থেকে যায়।

ওই নারীকে উদ্ধার করা না গেলেও শিশুটিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
চার বছরের শিশুটিকে দুপুর ২টায় হাসপাতালে নিয়ে যান ক্যান্টনমেন্ট থানার এসআই মাসুদুর রহমান।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, “শিশুটির শরীরের বিভিন্ন স্থানে স্প্লিন্টারের জখম রয়েছে। বর্তমানে সে হাসপাতালের জরুরি বিভাগের অপারেশন থিয়েটারে আছে। ”

শিশুটি জঙ্গি ইকবালের মেয়ে বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন। তার মায়ের নাম শাকিরা।

ওই বাড়িতে এখনও রয়েছে আজিমপুরে অভিযানে নিহত নব‌্য জেএমবির নেতা তানভীর কাদেরীর এক ছেলে।

নিহত আরেক জঙ্গি নেতা জাহিদুল ইসলামের স্ত্রী মেয়েসহ এবং পলাতক জঙ্গিনেতা মুসার স্ত্রীও তার মেয়েসহ সকালে ওই বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে ধরা দেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা