,

যার সাহস ও মনোবল নেই সে কখনও এগিয়ে যেতে পারবে না : ওবায়দুল কাদের

obaidul-kader-newনিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষার্থীদের মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। যেকোনো বিষয়ে তাদের চ্যালেঞ্জ গ্রহণে উৎসাহিত করেছেন।

শনিবার রাজধানীর ধানমণ্ডিতে সুলতানা কামাল জাতীয় ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ”মাদক, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা আমাদের জাতীয় জীবনের প্রধান বিপদ। এগুলো আমাদের জাতীয় জীবন ও রাজনীতিতে আঘাত করে। মাদকের ছোবল সমাজে আঘাত করে। তাই মাদককে ঘৃণার সঙ্গে না বলতে হবে। দুর্নীতিকে না বলতে হবে। সাম্প্রদায়িকতা ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে হবে। ”

ওবায়দুল কাদের বলেন, ”জীবন হচ্ছে একটা চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ যে নিতে জানে না, যার সাহস ও মনোবল নেই সে কখনও এগিয়ে যেতে পারবে না। বারে বারে থমকে যাবে। চ্যালেঞ্জের নামই জীবন। ”

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ”তোমাদের জীবন গড়তে হবে জীবনের জন্য, জীবিকার জন্য নয়। তোমাদের পরিক্ষার্থী নয়, শিক্ষার্থী হতে হবে। তাহলেই আমাদের দেশে কোয়ালিটি এডুকেশন সৃষ্টি হবে। ”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার, মাধ্যমিক ও উচ্চশিক্ষাসচিব মো. সোহরাব হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন। সূত্র : বাসস

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা