বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বড়দিনে জোলির বাড়িতে যাচ্ছেন ব্র্যাড

image-54605বিনোদন ডেস্ক : ব্র্যাঞ্জেলিনা জুটি ভক্তদের জন্য সুখবর বয়ে এনেছে ক্রিসমাস ডে। খবর মিলেছে, এদিন একই ছাদের নিচে টানা ৪ ঘণ্টা বড়দিনের আনন্দে কাটাবেন সদ্য বিচ্ছেদ হওয়া এই তারকা দম্পতি! সঙ্গে থাকবে তাদের আদরের ছয় সন্তানও।

দীর্ঘদিন প্রেম করার পর ২০১৪ সালে অ্যাঞ্জেলিনা জোলিকে বিয়ে করেছিলেন ব্র্যাড পিট। হলিউডের এই তুমুল জনপ্রিয় জুটি একসময় একে অন্যের কাছ থেকে আলাদা হয়ে যাবেন, তা কেউ ভাবতেও পারেনি। তবে জীবন তার নিজের গতিতে চলে। তাই সবাইকে অবাক করে দিয়ে চলতি বছর বিয়ে বিচ্ছেদ হয়ে যায় তাদের। নিজেদের কোনো সন্তান নেই। তবে এই জুটি দত্তক নিয়েছিলেন ছয় সন্তান। তাদের নিয়েই চলছিল তাদের সুখের সংসার। গত বছর ক্রিসমাসে থাইল্যান্ডের ফুকেটে একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন তারা। তবে এখন সেসব অতীত। জোলি ব্র্যাডের কাছ থেকে ডিভোর্স নিয়েছেন ব্যক্তিগত বনিবনা না হওয়ায়। মাঝখানে দত্তক নেওয়া ছেলেমেয়েরা হয়ে উঠেছে বড় ইস্যু।

আদালতের মাধ্যমে সন্তানদের দায়ভার নিজের কাছে রাখার নির্দেশনাও পেয়েছেন জোলি। বেচারা ব্র্যাড অবশ্য এখনো লড়ে যাচ্ছেন সন্তানদের নিজের কাছে নেওয়ার অধিকার পেতে। সেই ল্েয এবার জোলির কাছে অনুরোধ করেছেন যেন আসন্ন ক্রিসমাস ডে’তে সন্তানদের সঙ্গে সাাতের সুযোগ দেওয়া হয় তাকে।

ছয় সন্তানের সঙ্গে ব্র্যাড-জোলি : ব্র্যাডের এমন আবেদনে কিছুটা মন গলেছে জোলির। সন্তানদের কাছে ভবিষ্যতে যেন প্রশ্নের সম্মুখীন হতে না হয়, তাই ক্রিসমাসের দিন ২৫ ডিসেম্বর নিজের মালিবুর বাড়িতে ৪ ঘণ্টার জন্য ব্র্যাডকে আসার অনুমতি দিয়েছেন জোলি। আগামীকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ছেলেমেয়েদের ক্রিসমাস গিফট দিয়ে, তাদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটাবেন ব্র্যাড। তবে বাড়িটি জোলির হলেও সে সময় তিনি ব্র্যাডের সঙ্গে থাকবেন কিনা, সেটি জানা যায়নি। অন্যদিকে বড়দিনে সন্তানদের সঙ্গে আনন্দময় ৪ ঘণ্টা শেষে কীভাবে ছেড়ে আসবেন ব্র্যাড, তা নিয়ে নাকি এখনই উদ্বিগ্ন তিনি। তার এক বন্ধু এমনটাই জানিয়েছেন। কারণ কয়েক দিন আগে থ্যাংকস গিভিং ডে’তে সন্তানদের সঙ্গে দেখা করতে না পেরে ব্র্যাড নাকি ভেঙেই পড়েছিলেন।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা