,

আজ অধ্যাপক শেখ আবু হামেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

sarail-picabu-hamed-24-12-16সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : আজ ২৪ ডিসেম্বর সরাইল ডিগ্রী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ শেখ আবু হামেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৪ সালের এই দিনে বার্ধক্য জনিত কারনে ৯০ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন ভাষা সৈনিক কীর্তিমান এ পুরুষটি। রেখে গেছেন স্ত্রী ৬ ছেলে ও ৩ মেয়েসহ অগণিত ভক্ত গুণগ্রাহী। সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আখিঁতারা গ্রামে জন্ম নেওয়া আবু হামেদ তার দীর্ঘ জীবনের সমৃদ্ধ কর্মকান্ডে আজও ভাস্বর হয়ে আছেন মানুষের মনে। থাকবেন অনন্তকাল। বজ্র কন্ঠের অধিকারী দৃঢ়চেতা এ মানুষটি আবু হামেদ স্যার হিসেবেই পরিচিত ছিলেন সকলের কাছে। তার হাতে গড়া অগণিত শিক্ষার্থী আজ দেশ বিদেশে উজ্জ্বল নক্ষত্র হয়ে আলো ছড়াচ্ছে। তার লেখা বই গুলোই আজীবন অমর করে রাখবে তাকে। যথাযোগ্য মর্যাদায় উনার ওফাত দিবসটি পালনের লক্ষ্যে পরিবারের পক্ষ থেকে আজ কোরআনখানী মিলাদ-মাহফিল আলোচনা সভা ও দোয়ার আয়োজন করেছে। আজ বাদ আছর দোয়ায় অংশ গ্রহন করে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য সকলকে অনুরোধ করেছে পরিবারের সদস্যরা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা