বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন রূপে ফারিয়া

nusrat_faria_06বিনোদন প্রতিবেদক : নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। তাই বেশ ব্যস্ততায় সময় কাটছে অভিনেত্রী নুসরাত ফারিয়ার। কারণ, নতুন ছবির জন্য ভিন্ন রূপে আসছেন ফারিয়া। তাই বিশ্রাম নেয়ার অবকাশ নেই তার। শামিম আহমেদ রনি পরিচালিত তার নতুন ছবির নাম ‘ধেৎতেরিকি’। নতুন বছরের প্রথম সপ্তাহ থেকে তার নতুন এ ছবির কাজ শুরু হচ্ছে।

এ প্রসঙ্গে ফারিয়া বলেন, এ বছরটা বেশ ভালোই কেটেছে আমার। ‘বাদশা’, ‘হিরো ৪২০’ নামে দুটি ছবি মুক্তি পায় এবার। ছবি দুটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া পেয়েছি। নতুন বছরে ভিন্ন লুকে দর্শকের সামনে আসব। একটি ছবির চিত্রনাট্য অনুযায়ী আমার পোশাক, ওজন এবং অন্য বিষয়গুলো ঠিকঠাক করার দায়িত্ব আমারই বলে আমি মনে করি। ছবিতে আমার চরিত্রের মধ্যে একটা বিশেষত্ব আছে এখানে লাঠিখেলায় পারদর্শী এক মেয়ে আমি। আর ছবিটির গল্প রোমান্টিক ও কমেডি ধাঁচের।

আশা করি ছবিটি দর্শক পছন্দ করবেন। ‘ধেৎতেরিকি’ ছবিতে নুসরাত ফারিয়ার বিপরীতে অভিনয় করবেন আরিফিন শুভ। আরো বিভিন্ন চরিত্রে থাকছেন রোশান, ফারিন, রজতাভ দত্তসহ অনেকে। এছাড়া নুসরাত ফারিয়া ও শুভ অভিনীত একটি ছবি নতুন বছরে মুক্তি পাবে। জাকির হোসেন রাজু পরিচালিত এ ছবির নাম ‘প্রেমী ও প্রেমী’। ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া।

উল্লেখ্য, আরটিভির ‘ঠিক বলছেন তো’ অনুষ্ঠানের মাধ্যমে প্রথম টিভি পর্দায় উপস্থাপনায় আসেন নুসরাত। ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানটি ফারিয়ার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট হিসেবে ধরা দেয়। ২০১৩ সালের জানুয়ারিতে বলিউড প্লেব্যাক শিল্পী সুনিধি চৌহানের ‘সুনিধি লাইভ কনসার্ট’ শিরোনামের অনুষ্ঠান উপস্থাপনা করে দারুণ প্রশংসিত হন তিনি। এছাড়া নুসরাত ফারিয়া ‘ডোর’ নামে ফ্যাশন হাউসের ব্র্যান্ড মডেল এবং ফেয়ার অ্যান্ড লাভলি, সিম্ফনিসহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়ে কাজ করেন। এরপর জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে ‘আশিকি’ ছবি দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় ফারিয়ার।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ