,

বাংলাদেশের অপেক্ষায় নতুন ‘গতিদানব’

lockieস্পোর্টস ডেস্ক : বোলিং অ্যাকশন অনেকটা অ্যালান ডোনাল্ডের মতো। লোকি ফার্গুসনের ক্যারিয়ারের শুরুটাও হয়েছে দুর্দান্ত। অভিষেকে ষষ্ঠ বলেই বোল্ড করেছেন ডেভিড ওয়ার্নারকে। ‘সাদা বিদ্যুতের’ মতো আলো ফার্গুসন ছড়াতে পারবেন কি না সেটি ভবিষ্যৎই বলে দেবে। তবে বর্তমান প্রেক্ষাপটে তিনি আসছে সিরিজে বাংলাদেশের জন্য এক দুশ্চিন্তার নামই। ফার্গুসনে যে নতুন ‘গতিদানব’কে খুঁজে পেয়েছে নিউজিল্যান্ড।

অভিষেকটা ওয়ার্নারের উইকেট দিয়ে হলেও, অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডের অভিজ্ঞতা ভালো নয় ফার্গুসনের। কিন্তু নিউজিল্যান্ড এ নিয়ে ভাবছে না। কারণটা অবশ্যই তাঁর গতি। শেন বন্ড ও অ্যাডাম মিলনের পর এমন একজন ফাস্ট বোলারকে নিউজিল্যান্ড খুঁজে পেয়েছে, যিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন। সে জন্যই হয়তো আটটি লিস্ট ‘এ’ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটের দেখা পেয়ে গেলেন তিনি।

অস্ট্রেলিয়া সফরে গতির ঝলক দেখিয়েছেন ভালোভাবেই। খুঁজে নিয়েছেন প্রয়োজনীয় আত্মবিশ্বাসও,‘আমি জানতাম এই পর্যায়ে খেলতে পারব এবং ভালো করব। এখন আমি পরবর্তী চ্যালেঞ্জের (বাংলাদেশ) অপেক্ষায়।’ আর সিরিজটা হচ্ছেও নিজের চেনা মাঠ, চেনা কন্ডিশনে। তাই অস্ট্রেলিয়া সিরিজের ব্যর্থতা বাংলাদেশকে দিয়েই ভুলতে চাইবেন এই ফাস্ট বোলার। তবে বাংলাদেশের বিপক্ষে কখনো খেলেননি ২৫ বছর বয়সী ফার্গুসন। এটা তাই তাঁর জন্য সম্পূর্ণ নতুন এক অভিজ্ঞতা, ‘আমি অনূর্ধ্ব-১৯ খেলিনি (চোটের কারণে), তাই এটা নতুন এক চ্যালেঞ্জ। ওরা এখন শক্ত প্রতিপক্ষ। আগের মতো চাইলেই সহজে হারানো যাবে না।’

কোচ মাইক হেসন অবশ্য বাংলাদেশকে সহজে হারানোর মূল অস্ত্র হিসেবে দেখছেন এই ফার্গুসনকে। ফার্গুসনের সিরিজ জুড়েই বাংলাদেশের মাথাব্যথার কারণ হবে বলে ধারণা হেসনের, ‘লোকির ভালো গতি আছে এবং সে খুব দ্রুত শিখছে। ইদানীং ভালো বাউন্সারও মারছে। পুরো সিরিজে বাংলাদেশিদের গতি আর নতুন বলে সুইং দিয়ে ভোগাবে সে।’ সূত্র: স্টাফ ডট কো এনজি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে