,

কেন বাসা থেকে আসা খাবার মাঠে বসে খেলেন নরেন্দ্র মোদি?

1482504154অনলাইন ডেস্ক : নিজের খাবার টিফিন কৌটাতে ভরে নিয়ে এসে মাঠে বসে খাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। না, এটা কোনও পিকনিক নয়। একেবারেই একটি রাজনৈতিক কর্মীসভা। ভারতের উত্তর প্রদেশে ভোট আসন্ন, তাই গতকাল (বৃহস্পতিবার) বারাণসীতে বিজেপির কর্মীসভার আয়োজন করা হয়েছিল।

আর সেই সভাতেই সকলকে তাদের টিফিন নিয়ে আসতে বলা হয়েছিল দলের পক্ষ থেকে। অন্যান্য শীর্ষস্থানীয় নেতাদের মতো, দলের একজন ‘কার্যকর্তা’ মোদিও টিফিন কৌটায় নিজের খাবার নিয়ে এসেছিলেন বাড়ির থেকে। আর এতেই বোঝা যাচ্ছে প্রধানমন্ত্রী কতটা ‘সাম্যবাদী’ আদর্শে অটল বলে সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে বিজেপির তরফ থেকে। আপলোড করা হচ্ছে সেই মুহূর্তের ছবিও।

ট্যুইটে জানানো হয়েছে যে, অনেকেই প্রধানমন্ত্রীর জন্য খাবার নিয়ে আসতে চেয়েছিলেন। কিন্তু, নিজেকে একজন ‘কার্যকর্তা’ মনে করা প্রধানমন্ত্রী সেই আহ্বানে সাড়া দেননি, বরং তিনি নিজেই নিজের খাবার নিয়ে এসেছেন বাড়ি থেকে।

প্রায় ২৬ হাজার কর্মীর জমায়েতে মোদি দলীয় কর্মীদের নোট বাতিল সংক্রান্ত সরকারি সিদ্ধান্ত যে কতটা ‘প্রয়োজনীয়’ ও ‘উপকারি’ সেবিষয়ে জনমত গড়ে তুলতে নির্দেশ দেন। এর পাশাপাশি রাহুল গান্ধী সহ কংগ্রেস দলের শীর্ষ নেতৃত্বকেও বিদ্রপার্থকভাবে আক্রমণ করেন মোদি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা