,

র‌্যাংকিংয়ে শীর্ষে আর্জেন্টিনা : দুইয়ে ব্রাজিল

 

স্পোর্টস ডেস্ক :চলতি বছরে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষস্থানটা দখলে নিয়েছিল আর্জেন্টিনা। সবার ওপরেই তাদের অবস্থান। কেউ তাদের নিচে নামাতে পারেনি। আর শীর্ষে থেকেই বছর শেষ করতে যাচ্ছে মেসি-হিগুয়েনদের দল।

braargbg-20161223102652-1

আর্জেন্টিনার ঠিক পরেই রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফিফার র‌্যাংকিং দিলো এমন তথ্যই। এদগার্দো বাউজার দল আর্জেন্টিনার সংগ্রহ ১৬৩৪ পয়েন্ট। ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলের বর্তমান অবস্থানটাও থাকলো দুইয়ে। নেইমারের ব্রাজিলের সঞ্চয় ১৫৪৪ পয়েন্ট।

ব্রাজিলের ঠিক পরেই অর্থাৎ তালিকার তৃতীয় স্থানে রয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়নদের ঝুলিতে জমা আছে ১৪৩৩ পয়েন্ট। আর ১৪০৪ পয়েন্ট নিয়ে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন চিলির অবস্থান চতুর্থ। বেলজিয়াম রয়েছে পাঁচে। তাদের অর্জন ১৩৬৮। বাংলাদেশের অবস্থান ১৮৫তম স্থানে। পয়েন্ট সংখ্যা ৮১।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা