,

শুধু বাদামিই হয় চোখের রং

লাইফস্টাইল ডেস্ক : ‘দেখেছি তার কালো হরিণ চোখ৷’ওমহু, দেখেছি তার বাদামি রংয়ের চোখ! বিজ্ঞানীরা অন্ততঃ তাই বলছেন৷ কেউ আপনার কাজল নয়নে মুগ্ধ হোক, কিংবা নীল নয়না সুন্দরীর প্রেমে আপনি যদি পাগল হন, আদপে তা চোখেরই ভুল৷ কারণ চোখের রং শুধুমাত্র বাদামী, এর বাইরে আর কোনও কিছু নয়৷ চক্ষু বিশেষজ্ঞ-গবেষক ড. গ্যারি হেইটিং জানালেন, মেলানিন রঞ্জকের কোষ মেলানোসাইটের রং শুধুমাত্র বাদামিই হয়৷ তাই প্রতিটি মানুষের চোখই বাদামি৷ তিনি বলেন, আইরিশে মেলানিনের পরিমাণের উপরই নির্ভর করে চোখের মণির রং কী হতে পারে৷

eyes-702x336

মেলানিনের পরিমাণ বাড়লে চোখের মণির রং তত বেশি গাঢ় হয়৷ চোখের দ্বারা কোনও রং শোষণ করার পরিমাণের উপরও নির্ভর করে মণির রং কী হবে৷ মেলানিন আলো শোষণ করে, ফলে যাঁদের চোখে মেলানিন বেশি, তাঁদের চোখ আরও বেশি দীঘল কালো থুরি বাদামি৷ যাঁদের চোখে মেলানিনের পরিমাণ কম, তাঁদের ক্ষেত্রে আরও বেশি আলো প্রতিফলিত হয়৷ এই পদ্ধতিকে বলে বিচ্ছুরণ৷ আলো বিচ্ছুরিত হলে কম তরঙ্গদৈর্ঘ্যে প্রতিসারিত হয়ে তা ফিরেও আসে৷ সেক্ষেত্রে চোখের রং নীল বলে মনে হয়৷

যে ব্যক্তিদের চোখের রং সবুজ কিংবা কটা, তাঁদের ক্ষেত্রে মেলানিনের পরিমাণ এই দুইয়ের মাঝামাঝি৷ এর ফলে জন্মানোর পর কোনও শিশুর চোখের রং নীল হলেও অনেক সময় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুটির চোখের রং কেন বাদামি হয়ে গিয়েছে, এই ব্যাখ্যা পাওয়া যায়৷ কারণ শিশুটির বড় হওযার সঙ্গে সঙ্গেই আইরিশে মেলানিনের পরিমাণ বেড়ে যায়৷ ক্রিস্টাল গেইল যেমন গেয়েছিলেন ‘ডোণ্ট টি মেক ইওর ব্রাউন আইজ ব্লু’অথবা উল্টোটা৷

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে