,

সোশ্যাল মিডিয়ায়ও সেরা রোনালদো

স্পোর্টস ডেস্ক :লিওনেল মেসিকে ছাড়িয়ে এবার ব্যক্তিগত পারফর‌ম্যান্সের সেরা স্বীকৃতি ব্যালন ডি’অর জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০১৬ সালটি তার জন্য বলতে গেলে সাফল্যের সোনায় মোড়ানো ছিল।

ronaldo1482491749
তার নেতৃত্বে ফ্রান্সকে হারিয়ে মর্যাদার ইউরো শিরোপা জিতে ইতিহাস গড়ে পর্তুগাল। লা লিগায় না পারলেও রিয়াল মাদ্রিদকে ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে ভূমিকা রাখেন তিনি। সবশেষ নতুন বছর পা রাখার আগে রিয়াল মাদ্রিদকে ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতান পর্তুগিজ এ সুপারস্টার।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচিত তারকা অ্যাথলেট রোনালদো। ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে হাই-প্রোফাইলের একজন অ্যাথলেট তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের আলোচিত শীর্ষ তিনটি পোস্ট রোনালদোর। এ ছাড়া ইনস্টাগ্রামে শীর্ষ পাঁচটি পোস্ট রিয়াল মাদ্রিদ এ সুপারস্টারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত পোস্ট নিয়ে বিশ্লেষণে দেখা যায় রোনালদোর ছবি ও পোস্ট নিয়ে প্রায় ৩৪ মিলিয়ন ইউজার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

২০১৬ সালের রোনালদোর আলোচিত ফেসবুক পোস্টগুলো হচ্ছে ইউরো শিরোপা নিয়ে পর্তুগাল দলের উদযাপন, ছেলের সঙ্গে জন্মদিন উদযাপন এবং পর্তুগাল টিমের সঙ্গে বিমানে ফটোসেশন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা