,

কী চান, সব সমাধান দেবে জার্ভিস (ভিডিও)

image-6593অনলাইন ডেস্ক : ‘জার্ভিস’। নির্দেশ পালনকারী কৃত্রিম বুদ্ধিমত্তার সফটওয়্যার। আয়রনম্যান দেখেই জাকারবার্গ বাস্তব জীবনে দৈনন্দিন কাজের জন্য জার্ভিস তৈরির চিন্তা করেন। দীর্ঘ এক বছর সময় নিয়ে অবশেষে তিনি পরীক্ষামূলকভাবে নিজের ঘরেই জার্ভিসকে কাজে লাগাচ্ছেন।

জার্ভিস নিয়ে ফেসবুকে মার্ক জাকারবার্গ তার পেজে একটি ভিডিও পোস্ট করেন।

সফটওয়্যারটি ব্যবহারকারীর নির্দেশ একটি অ্যান্ড্রয়েড অ্যাপের মাধ্যমে বুঝতে পারে। অ্যাপটি দিয়ে ভয়েস কমান্ড ও টেক্সট মেসেজের সাহায্যে যোগাযোগ করা যায় জার্ভিসের সঙ্গে।

এয়ারকন্ডিশন ও থার্মোস্ট্যাটের তাপমাত্রা নিয়ন্ত্রণ, বাতি জ্বালানো-নেভানো, টোস্টার, টেলিভিশন, মিউজিক প্লেয়ারের মতো ডিভাইসগুলো চালানো থেকে শুরু করে ফেস রেকগনিশন বা চেহারা সনাক্ত করার মতো কাজও করতে পারে জার্ভিস।

শুধু তাই নয়, জার্ভিস একটি বাসার ভেতরে চলমান কাজকর্ম মনিটর করতে পারে, যার উদাহরণ হিসেবে ভিডিওতে দেখা যায়, সফটওয়্যারটি মার্ককে জানাচ্ছে তার মেয়ে ম্যাক্সের ঘুম ভাঙ্গার কথা। আবার ম্যাক্সের ঘর থেকে বেরিয়ে যাওয়া নিয়ে বাবা-মাকে কড়া গলায় সাবধান করতেও শোনা যায় সেখানে।

জার্ভিস নামের এ সফটওয়্যারটিকে উন্নত করতে আর কী কী করা যায়, ভিডিওর শেষে মার্ক সবার কাছে সে ব্যাপারে পরামর্শ চেয়েছেন।

https://youtu.be/LZ8x433H5sE

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে