বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙন-গুঞ্জনে সরব মিডিয়াপাড়া

image-6668-1482486554বিনোদন প্রতিবেদক : ভাঙনের জোয়ারে ভেসে গেছে ২০১৬ সালের দেশীয় শোবিজ অনেক তারকার সংসার। ভক্তদের প্রিয় তারকার ঘর ভাঙার খবরে উত্তাল ছিল মিডিয়া। একের পর এক খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। আরো অনেকের সংসারে ভাঙনের সুর বাজছে। তারকাদের ওইসব অঘটনের খবর তুলে ধরছে আরটিভি অনলাইন।

ক্লোজআপ ওয়ান তারকা সালমা  ও  তার স্বামী শিবলী সাদিকের মধ্যে গেলো ৩০ নভেম্বর ডিভোর্স হয়। একজন সঙ্গীতশিল্পী গান গাইতে চাইবেন এটা খুবই স্বাভাবিক। কিন্তু শিবলী, সালমার গানের বিষয়ে আপত্তি ছিল। আর গানের জন্য নির্যাতনও হয় সালমার ওপর। সালমার সঙ্গে কথা বলে এমনটাই জানা যায়। কলহের এক পর্যায়ে দু’পরিবারের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয় তাদের।

সালমার ডিভোর্সের পর মডেল-অভিনেত্রী সারিকা ও তার স্বামী মাহিম করিমের বিচ্ছেদের খবরটি শোবিজে তোলপাড় তোলে। তাদের মধ্যে যে সম্পর্ক ভালো যাচ্ছে না তা স্বীকার করেছেন সারিকা নিজেই।  সারিকা ও মাহিম আর একসঙ্গে থাকছেন না। এ দম্পতি  খুব শিগগিরই ডিভোর্সের পথে হাঁটছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে সারিকার বক্তব্য, এখন শুধু কাজ নিয়েই থাকতে চান তিনি।

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দ্বিতীয় স্বামীর সংসার ছেড়ে দেয়ার ঘোষণা দেন এক সময়ের তুমুল জনপ্রিয় মডেল-অভিনেত্রী তিন্নি। ২০১৪ সালের ১৮ ফেব্রয়ারি আদনান হুদা সাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তিন্নি। বিয়ের বিষয়টি প্রায় দেড় বছর পর জানান তিনি। এ বছরের ১৩ আগস্ট সাদের সঙ্গে নিজের বিচ্ছেদের বিষয়টি  জানান তিন্নি। তিনি অভিযোগ করেন সাদ তার ওপর নির্যাতন করতেন।

গেলো ২০ মার্চ সুপার হিরো-সুপার হিরোইন খ্যাত তারকা দম্পতি সাগর ও শম্পার সংসার ভাঙার খবর আসে গণমাধ্যমে। এ তারকা দম্পতি পরস্পরকে দোষারোপ করে আর এক সঙ্গে সংসার করবেন না বলে সিন্ধান্ত নিয়েছিলেন। অবশেষে ঠিক এক মাসের ব্যবধানে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে জোড়া লাগিয়েছেন তাদের সংসার। এ ঘটনার মাধ্যমে তারা এক নতুন উদাহরণ তৈরি করলেন।

এদিকে শখ-নিলয় জুটির সংসার ভাঙনের খবরে উত্তাল হয়ে ওঠে মিডিয়া। তবে শেষ পর্যন্ত তাদের বেশ হাসিমুখেই বেশ কয়েকটি জায়গাতে ঘোরাঘুরি করতে দেখেছেন আরটিভি অনলাইনের এ প্রতিবেদক। শখ-নিলয় দু’জনেই জানিয়েছেন তারা সুখেই আছেন।

ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা শাবনূর ও তার স্বামী অনিকের সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে। ওইসব সংবাদের কোনো সত্যতা খুঁজে পায়নি আরটিভি অনলাইন। এ নায়িকা এখন অস্ট্রেলিয়াতে অবস্থান করছেন। শাবনূরের এক ঘনিষ্ঠজন আরটিভি অনলাইনকে জানিয়েছেন আসছে জানুয়ারি মাসেই দেশে ফিরবেন আনন্দ অশ্রু ছবির নায়িকা। আদৌ তাদের সংসার ভাঙছে কিনা তা জানার জন্য শাবনূরের দেশে ফেরা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু