,

আশুগঞ্জ-ভৈরব দ্বিতীয় মেঘনা সেতু মার্চের মর্ধ্যেই চালুর সম্ভাবনা

f66b6c7e5ac2b7ca571080f7698c1310-585c549df2b28নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ-ভৈরব মেঘনা নদীর উপর নির্মাণাধীণ দ্বিতীয় ঢাকা-চট্রগ্রাম রেলসেতু প্রকল্পের প্রায় ৮৭ ভাগ নির্মাণ কাজ শেষ হয়েছে। আর বাকি কাজও এগিয়ে চলছে দ্রুতগতিতে। আগামী মার্চ মাসের মধ্যে রেল সেতুর কাজ সম্পন্ন হতে পারে আর তখনি এই সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল চালুর করার আশা করছে বাংলাদেশ রেলওয়ে।দ্বিতীয় মেঘনা রেলসেতু   চালু হলে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ভ্রমনে সময় কম লাগবে ও পণ্য পরিবহন অনেক সহজ হবে। গতকাল বৃহস্পতিবার প্রকল্প এলাকা পরিদর্শন শেষে এসব তথ্য জানান বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন ও সেতু নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ আব্দুল হাই। দেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের সাথে ঢাকার যোগাযোগের অন্যতম ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল/ডুয়েল গেজে রুপান্তরের এক মহাপরিকল্পনার অংশ হিসেবে আশুগঞ্জ-ভৈরব সীমায় মেঘনা নদীর উপর নির্মিত হচ্ছে দ্বিতীয় ভৈরব সেতু। ভারতীয় জয়েন্ট ভেঞ্চার ঠিকাদারি প্রতিষ্ঠান ইরকন-এফকনস্ প্রকল্পটি বাস্তবায়ন করছে। রেলওয়ে বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ৫৬৭ কোটি ১৬ লাখ টাকার এই প্রকল্পটির ইতোমধ্যে প্রায় ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজও দ্রুত এগিয়ে চলছে। ফলে আগামী মার্চে সেতুটি চালুর আশা করছে রেলওয়ে।ইতিমধ্যে ঢাকা-চট্টগ্রাম রেলপথ ডাবল/ডুয়েল গেজে রুপান্তরের অংশ হিসেবে চট্টগ্রাম-চিনকি- লাকসাম ও ঢাকা-টঙ্গী-ভৈরব, লাকসাম-অংশের ডাবল লাইন নির্মাণ কাজ শেষ হয়েছে। দ্বিতীয়  ভৈরব রেলসেতু ও তিতাস রেলসেতুর নির্মাণ কাজ শেষে হলে ঢাকা-চট্টগ্রাম পুরো অংশে ডাবল ও ডুয়েল লাইন হবে। ফলে ঢাকা-চ্ট্টগ্রাম রেলপথে যাত্রীরা যেমন অল্প সময়ে আরামদায়ক ভ্রমন সুবিধা পাবে তেমনি পণ্য পরিবহন সহজ হবে। এসময় মহাপরিচালকের সাথে অন্যান্যদের মাঝে রেলওয়ের অতিঃ মহাপরিচালক (অবকাঠামো) কাজী মোঃ রফিকুল ইসলাম,নির্বাহী প্রকৌশলী মোঃ ইরফানুল হক,সেতু নির্মান প্রকল্পের ভারতীয় কনসালটেন্ট অমিতাব দত্ত,বাংলাদেশী কনসালটেন্ট মোঃ খলিলুর রহমান সহ রেলওয়ে ও প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা