,

‘গণধর্ষণের দৃশ্যে অভিনয় করে স্বাভাবিক হতে পারছিলাম না’

alia-bhattবিনোদন ডেস্ক : বলিউডের ছবিতে ধর্ষণের দৃশ্যে অভিনয় করেছেন অনেক নায়িকাই। এসব দৃশ্যের ভয়াবহতা দর্শকদের মনে দীর্ঘস্থায়ী ছাপ ফেলেছে। এমন অনেক দৃশ্য রয়েছে যেখানে অভিনয় করে দীর্ঘদিন ট্রমার মধ্যে কাটিয়েছেন অনেক অভিনেতা।

এমনই এক ধর্ষণ দৃশ্যে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করলেন আলিয়া ভাট। ‘উড়তা পাঞ্জাব’-এর গণধর্ষণের দৃশ্যে অভিনয় করেছিলেন আলিয়া। সে দৃশ্য দেখে অনেকেই ভয়ে চোখ ঢেকে ফেলেছিলেন।

সম্প্রতি একটি সাক্ষাত্কারে আলিয়া জানান, ওই দৃশ্যে অভিনয় করা তার পক্ষে মোটেই সহজ ছিল না। চিত্রনাট্য এবং চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয়ে রাজি হয়েছিলেন তিনি।

আলিয়া বলেন, আমি স্পটে গেলাম। শুটিং শুরু হল। আমি কাজ করলাম। পরিচালক কাট বললেন, সব ঠিকঠাকভাবেই মিটে গেল! আমি আমার ঘরে ফিরে এলাম। কিন্তু…আমার ভেতরে একটা অস্বস্তি হচ্ছিল। আমি জানতাম যে এটা শুটিং, তাই চুপ করে ছিলাম! কিন্তু তাও আমি কিছুতেই স্বাভাবিক হতে পারছিলাম না।

আলিয়া জানান, এরপর বেশ কয়েকদিন অদ্ভুত একটা অস্বস্তির মধ্যে কাটাতে হয়েছে তাকে। শুটিংয়ে ওই দৃশ্যটার কথা মনে পড়লেই আতংকিত হয়ে পড়তেন তিনি। এ সবের মধ্যেই কাজ করে গিয়েছেন। সকলের সঙ্গে কথাও বলতে হত স্বাভাবিকভাবে।

আলিয়ার মতে, আমি আমার কাজকে খুব ভালোবাসি। এটা ঠিক যে, ওই সময় আমার অদ্ভুত মানসিক পরিস্থিতি ছিল। কিন্তু তার চেয়েও অদ্ভুত, ওই পরিস্থিতিতে সকলের সামনে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে যেতে হচ্ছিল সমানে!

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের