,

‘এরশাদই বাংলাদেশকে স্বনির্ভর করেছেন’

 
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতি বলেছেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছিলেন কিন্তু দেশবিরোধী চক্রান্তকারীদের কারণে রাষ্ট্রপরিচালনার মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর সোনার বাংলার অসমাপ্ত কাজ হুসেইন মুহম্মদ এরশাদই করেছেন। তিনিই আমাদের স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলেছেন।

image-12294

শুক্রবার বিকেলে রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তরের ৬ নং ওয়ার্ড জাপার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিশতি আক্ষেপ করে বলেন, অনেক সমালোচকরা এরশাদকে স্বৈরাচার বলে টিপ্পুনি কাটেন। অথচ তার আমলে দেশে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, জঙ্গিবাদ ছিল না, মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেনি, গুম আতঙ্ক ছিল না।

তিনি বলেন, দেশবাসীর কাছে এই বড় দল দুটির ভাওতাবাজি প্রকাশ হয়ে পড়েছে। তাই জনগণ বিকল্প হিসেবে আবার এরশাদকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। তাই দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য দলকে আরো শক্তিশালী করতে হবে।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, বাহাউদ্দিন বাবুল, যুগ্ম মহাসচিব আমানত হোসেন আমানত, কেন্দ্রীয় নেতা সুলতান আহমেদ সেলিম, কামরুল হুদা কাজল, খলিল মোল্লা, শেখ নাসির প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা