,

বিমানে ঘুমন্ত সহযাত্রীর বুকে হাত দিয়ে গ্রেপ্তার ভারতীয়

woman-on-plane-pink-pillowআন্তর্জাতিক ডেস্ক : বিমানে আচমকাই ঘুম ভেঙে গিয়েছিল মহিলার। শরীরে অস্বস্তি টের পেয়েছিলেন।

কিন্তু চোখ খুলে কিছুই বুঝতে পারেননি। কী হচ্ছে জানার জন্য গায়ে চাদর টেনে ফের ঘুমনোর ভান করেন। আর তখনই ছবিটা পরিষ্কার হয়। দেখেন, পাশের যাত্রী চাদরের নিচ দিয়ে দিব্যি তাঁর জামার ভিতর হাত গলিয়েছে। এরপরই শোরগোল পড়ে বিমানে। মহিলার অভিযোগে গ্রেফতার করা হয় ওই সহযাত্রীকে।

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা যাচ্ছে, গণেশ পারকর নামে ওই ব্যক্তি ভারতীয়। তবে নেওয়ার্কের বাসিন্দা। বিজনেস ক্লাসের যাত্রী ছিলেন তিনি। কিন্তু ইচ্ছে করেই ইকনোমিক ক্লাসে ওই মহিলার পাশে বসেছিলেন। তাঁর এই অসভ্যতা টের পেয়েই চিৎকার করেন মহিলা। তারপরই ওই যাত্রীকে আটক করা হয়। নিউ জার্সির এক ফেডারেল কোর্টে তাঁর বিচার চলছে।

নিজের অসভ্যতার জন্য অবশ্য পরে ক্ষমাপ্রার্থনা করেন ওই ব্যক্তি। প্রথমে তিনি ওই মহিলার সঙ্গে কথা বলতে চান। কিন্তু বিমানকর্মীরা সে অনুমতি দেয়নি। ফলে মহিলার কাছে ক্ষমা চেয়ে তিনি দুটো চিঠি লেখেন। মুহূর্তের ভুলে এ কাজ করে ফেলেছেন বলেও জানান তিনি। কিন্তু আদালত আপাতত সে কথা শুনতে নারাজ। অভিযুক্ত ব্যক্তির আইনজীবী অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি। সূত্র : সংবাদ প্রতিদিন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা