,

অস্কার মনোনয়নের দৌড়ে ধোনির বায়োপিক

 

স্পোর্টস ডেস্ক :ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, দেশটির ক্রীড়াজগতের জন্যও বড় একটি সুখবর। ২০১৬ সালের শ্রেষ্ঠ ছবির অস্কার তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’।

dhoni1482473460

দ্য একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের প্রকাশিত ৩৩৬টি ছবির এই বড় তালিকায় স্থান পেয়েছে ভারতের আরো একটি বায়োপিক- ‘সরবজিৎ’।

আগামী ২৪ জানুয়ারি অস্কার মনোনয়নের তালিকায় ঠাঁই পেতে লড়াই করবে এই ৩৩৬টি ছবি। ৩৩৬টি ছবির প্রত্যেকটিকেই লস অ্যাঞ্জেলসের যেকোনো বাণিজ্যিক হলে প্রদর্শন করানো আবশ্যক।

ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক ধোনির জীবন নিয়ে তৈরি ছবি ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ মুক্তি পায় গত ৩০ সেপ্টেম্বর। ফক্স স্টার স্টুডিওর ব্যানারে তৈরি হওয়া ছবিটি পরিচালনা করেছেন নিরাজ পান্ডে। ধোনির ভূমিকায় অভিনয় করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত।

মুক্তি পাওয়ার পরেই বেশ সাড়া ফেলে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এখন দেখার বিষয় ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার মনোনয়নের তালিকায় ধোনির বায়োপিকের ঠাঁই হয় কি না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা