,

নিরপেক্ষ নির্বাচনের প্রমাণ দিলেন শেখ হাসিনা : আইভী (ভিডিও)

ivy_31161_1479480292নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন,শেখ হাসিনার অধিনে যে নিরপেক্ষ নির্বাচন সম্ভব, নারায়নগঞ্জ সিটিকর্পোরেশন নির্বাচন থেকে তা প্রমাণিত হয়েছে।
শুক্রবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করতে এসে তিনি এ কথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী এসময় তার এই বিজয়কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এদেশের মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করার কথা ঘোষণা করেন। সেইসাথে তাকে নির্বাচিত করার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীসহ নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬ হাজার ৭০০ ভোট।
এনিয়ে মোট দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা