,

জাতিসংঘ কর্মকর্তা ‘ইডিয়ট’: দুতার্তে

 

আন্তর্জাতিক ডেস্ক :জাতিসংঘের এক শীর্ষস্থানীয় কর্মকর্তাকে ‘ইডিয়ট’ ও ‘জোকার’ বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এ মন্তব্য করেন।

image-12255

গত সপ্তাহে দুতার্তে দাবি করেন, দাভাও শহরের মেয়র থাকাকালে কয়েকজন দুষ্কৃতিকারীকে গুলি করে হত্যা করেছিলেন তিনি। এ মন্তব্যের পর তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার জেইদ রা’দ আল হুসেইন।

এর পরিপ্রেক্ষিতেই দুতার্তে বলেন, এই লোকটি (জেইদ) হয় জোকার নয়তো পাগল। তিনি জেইদকে স্টুপিড বলেও মন্তব্য করেন।

জাতিংঘ কর্মকর্তাকে চুপ থাকার অনুরোধ জানিয়ে ফিলিপিনো প্রেসিডেন্ট বলেন, ‘তোমার মাথায় ঘিলুর অভাব আছে। আবার স্কুলে ভর্তি হও। তোমাদের কূটনীতি বিষয়ে জানা নেই। জাতিসংঘের একজন কর্মকর্তা হয়ে কীভাবে কথা বলতে হয় সেটাই তোমাদের জানা নেই।’

জেইদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা জাতিসংঘের কর্মকর্তারা ওখানে বসে থাক আর আমরা তোমাদের বেতন দেই। তুমি বেকুব, আমাকে কী করতে হবে সেটা বলতে এসো না। তোমাকে এই অধিকার কে দিয়েছে?’

এক ব্যবসায় প্রতিনিধি দলের সাথে বৈঠকে গত সপ্তাহে দুতার্তে বলেছিলেন, তিনি রাতে দাভাও শহরে মোটরসাইকেল নিয়ে ঘুরতেন আর দেখতেন কোথায় গণ্ডগোল হচ্ছে। সুযোগ বুঝে তিনি সন্দেহভাজন অপরাধীদের হত্যা করতেন, যাতে পুলিশ তাকে দেখে আরো বেশি শক্তি প্রয়োগে উৎসাহী হয়। এ মন্তব্যের পর দুতার্তের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। ওই সময় ফিলিপাইনের মানবাধিকার সংগঠনগুলোও তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের দাবি জানায়।

উল্লেখ্য, গত জুলাইয়ে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দুতার্তে। এরপর থেকে এখন পর্যন্ত মাদকবিরোধী এ অভিযানে মেয়রসহ অন্তত ছয় হাজার মানুষকে খুন করে নিরাপত্তা বাহিনী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা