,

সরকারের ধারাবাহিকতায় উন্নয়ন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সিটি নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী পুনর্নির্বাচিত হওয়ার নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটা সরকারের ধারাবাহিকতা যদি থাকে, তাহলে উন্নয়ন অব‌্যাহত থাকে। এ বিষয়টি নারায়ণগঞ্জের মানুষ বুঝতে পেরেছে।

image-12307

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দ্বিতীয় মেয়াদে সিটি মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আইভী। এর আগে নারায়ণগঞ্জ পৌরসভা থাকার সময় চেয়ারম‌্যান ছিলেন আইভী।

বিজয়ের পরদিন শুক্রবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করতে আসেন সদ্য নির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী। হাইভী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নৌকা প্রতীক উপহার দেন। এ সময় শেখ হাসিনা তাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানান।

শেখ হাসিনা বলেন, আইভী পুনর্নির্বাচিত হওয়ায় চলমান উন্নয়ন প্রকল্পগুলো চালিয়ে যাওয়া সম্ভব হবে। পাশাপাশি নতুন নতুন প্রকল্পও হাতে নিতে পারবেন আইভী।

সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়নের যে ক্ষতি হয়, তার দৃষ্টান্ত হিসেবে ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ের কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যেসব অর্জন করেছিল, তা ২০০৮ সালে এসে আর পায়নি। ২০০১ সালের নির্বাচনে জয়ী হয়ে বিএনপি নেতৃত্বাধীন জোট ক্ষমতায় আসার পর অনেক উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেয়।

যারা আওয়ামী লীগের আমলের নির্বাচনগুলো নিয়ে প্রশ্ন তোলেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, মানুষজন ভুলে যান কেন, খালেদা জিয়াকে ভোট চুরির দায় নিয়ে ক্ষমতা ছাড়তে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা