,

মেসিকে আলিঙ্গন করে কাঠগড়ায়

messiস্পোর্টস ডেস্ক : ‘হাগ’ করা অপরাধ নয়। কখনও ভালোলাগায়, কখনও ভালোবাসায়, কখনওবা দুঃখের মুহূর্তে একে অন্যকে জড়িয়ে ধরতেই পারেন। তাতে আপত্তির কোনো কারণ নেই। কিন্তু ঠিক সেটাই ঘটল।

গত সপ্তাহে এস্পানলের সঙ্গে ম্যাচ ছিল বার্সেলোনার। চার গোলে জেতে বার্সা। ম্যাচ শেষ হওয়ার পর মাঠের মধ্যেই এস্পানলের কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস জড়িয়ে ধরেন মেসিকে! হেসে কথাও বলেন। ব্যস, আর যায় কোথায়। এস্পানলের অনুরাগীরা ক্ষেপে যান।

টুইটারে একের পর এক মন্তব্য করতে শুরু করেন। আসলে হেরে যাওয়ার পর কোচের এই আচরণ পছন্দ হয়নি তাদের। এক অনুরাগী তো টুইট করে বসেন, ‘চার গোল করার পর বিপক্ষের প্লেয়ারকে আলিঙ্গন? তার সঙ্গে হেসে কথা বলা? এটাই দেখার বাকি ছিল।’

বিতর্ক মাথাচাড়া দিচ্ছে বুঝেই ক্ষমা চাইলেন কোচ স্যাঞ্চেজ ফ্লোরেস। বলেছেন, ‘আমি চাই না নেতিবাচক কোনো বার্তা ছড়িয়ে পড়ুক। এস্পানলের অনুরাগীরা যদি আমার আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি ক্ষমা চাইছি। অনুরাগীদের কষ্ট দেয়ার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না। তবে এটুকু বলতে চাই, আমি এর আগে অন্য ম্যাচেও এমন করেছি। বিপক্ষের প্লেয়ারকে জড়িয়ে ধরেছি ম্যাচ শেষে। মেসি বলে শুধু আলিঙ্গন করেছি, ব্যাপারটা কিন্তু তা নয়।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা