,

মোদির কাছে ভক্তের মুক্তির আবেদন করবেন আফ্রিদি

aaস্পোর্টস ডেস্ক : পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদির জার্সি গায়ে দেওয়ার জন্য জেলে যেতে হয়েছে ভারতের পশ্চিম বাংলার আসামের ছেলে রিপনকে। এ খবর জানা মাত্রই ভক্তের পাশে দাড়াচ্ছেন এই বিশ্ব সেরা অলরাউন্ডার।

তিনি জানালেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদির কাছে তিনি রিপনের মুক্তির জন্য আবেদন করবেন।
সম্প্রতি পাকিস্তানি হার্ডহিটার শহীদ আফ্রিদির ভক্ত বলেই তার জার্সি গায়ে দিয়ে বিপাকে পড়েন পশ্চিম বাংলার আসামের ছেলে রিপন। এই ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ আনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) স্থানীয় তরুণ সংগঠন। পরবর্তীতে পুলিশ আটক করে রিপনকে।

এমন ঘটনায় দুঃখপ্রকাশ করে পাকিস্তানের একটি দৈনিকে আফ্রিদি বলেন, ‘এটি লজ্জাজনক একটি ঘটনা। প্রমাণ করল, ক্রিকেট খেলার মধ্যেও রাজনীতি জড়িয়ে আছে।’

তিনি আরও বলেন, ‘‘এগুলোকে বড় করে দেখানোও নিন্দাজনক। কারণ পাকিস্তানে যদি ভারত ক্রিকেট দলের সমর্থক থাকে, তাহলে ভারতেও পাকিস্তান ক্রিকেট দলের সমর্থক থাকবে। এটার সঙ্গে রাজনীতি মেশাবেন না। দুই দেশেই ক্রিকেট সমর্থকদের ‘ক্রিকেট প্রেমী’ হিসেবে দেখা উচিৎ।’’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা