,

বলিউডের নায়কদের হলিউডে জায়গা হয় না যে কারনে

priyankaবিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া যে দিন থেকে হলিউডে পাড়ি দিয়েছেন সেই সময় থেকেই কথা তাকে কম শুনতে হচ্ছে না! তা সে ভাল কথাই হোক বা মন্দ কথা! হয়েছে কানাকানিও!

‘প্রিয়াঙ্কা বলিউডে কাজ না পেয়ে হলিউডের সিরিয়াল করতে গেছেন’ এমন মন্তব্যও করেছেন অনেকেই। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উন্মাদনা কমছে না, বরং বাড়ছেই ভক্তদের মধ্যে! যার নজির দেখা যায় তার হলিউড থেকে দেশে ফিরে আসার দিন!

ভারতের মুম্বাই বিমানবন্দরে পা দিয়েই ভক্তদের ভিড়ে প্রায় শ্লীলতাহানির মুখে পড়েছিলেন তিনি।

সে সব মিটিয়ে কোনো মতে বাড়িতে ফিরতে না ফিরতেই তার কাছে আসতে থাকে একের পর এক ছবির প্রস্তাব। সে সব চিত্রনাট্য নিয়ে যখন নাড়াচাড়া করছেন প্রিয়াঙ্কা চোপড়া, দাঁওটি মারলেন করণ জোহর! হলিউড থেকে ফেরার পর প্রথম পাবলিক অ্যাপিয়ারেন্স হিসেবে তার কফি উইথ করণ শো-তেই দেখা যাবে প্রিয়াঙ্কাকে।
ওই শো-তে এক প্রশ্নের মুখে পড়েন প্রিয়াঙ্কা। তার কাছে জানতে চাওয়া হয় এক সাক্ষাৎকারে- বলিউডের নায়করা কেন নিজেদের জায়গা পাকা করতে পারছেন না হলিউডে? নারী বলেই কি এই সুবিধাটা পাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনরা?

কথাটা গায়ে লাগারই মতো! তা, তার যোগ্য জবাবই দিয়েছেন প্রিয়াঙ্কা! জানিয়েছেন এক গাল হেসে- ‘সুপারস্টার নায়করা বোধহয় চেষ্টাটাই করেন না! অনেক পরিশ্রম করতে হয় যে এই জায়গাটা তৈরি করার জন্য!’

এরপর আশা করাই যায়- এমন জুতসই জবাবের কারণে ভবিষ্যতে আর তাকে এমন বেয়াড়া প্রশ্নের মুখে ফেলতে সাহস পাবেন না কেউ!

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা