,

ট্রাম্প তার পূর্বসূরীদের চেয়ে ভিন্ন হবেন : সাদ্দাম কন্যা

trump2আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বর্তমান বিশৃঙ্খল অবস্থার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করেছেন সাদ্দাম হোসেনের বড় মেয়ে রাগহাদ সাদ্দাম হোসেন। তবে দেশটির নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তিনি।

তার ভাষায়, ‘নতুন প্রেসিডেন্ট তার পূর্বসূরীদের চেয়ে ভিন্ন হবেন। লোকটি কেবল নেতৃত্ব দেয়ার অবস্থানে পৌঁছেছে। তবে তাতেই মনে হচ্ছে, তার রাজনৈতিক সংবেদনশীলতা রয়েছে। ‘

বাবা সাদ্দাম হোসেনের মৃত্যুর ১০ বছর পর প্রথম বারের মতো মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাতকারে কথাগুলো বলেন রাগহাদ সাদ্দাম হোসেন।

২০০৩ সালে ইরাকের পতনের পর জর্দানের রাজধানীতে আশ্রয় নেন রাগহাদ। বর্তমানে সেখানেই রয়েছেন তিনি। সিএনএনকে ফোনে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘ইরাকে আমার বাবার প্রতি যে ভুল করা হয়েছে এ ব্যাপারে অত্যন্ত সজাগ ট্রাম্প।

ট্রাম্পের প্রশংসা করলেও ইরাক হামলা ও দেশটির বর্তমান অবস্থার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ ও তার দেশকে (যুক্তরাষ্ট্র) দায়ী করেন রাগহাদ সাদ্দাম হোসেন।

বাবার মৃত্যুর ব্যাপারে রাগহাদ বলেন, ‘এটা এমন এক মৃত্যু যা আমাকে, আমার সন্তানকে, আমার বোনদের ও তাদের সন্তানদের এবং যারা তাকে ভালবাসে তাদের সবাইকে গর্বিত করে ‘

ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বলেছিলেন, ইরাক যুদ্ধের বিরোধিতা করেন তিনি। এ কারণেই তার সম্পর্কে প্রশংসাসূচক কথা বলেন সাদ্দাম কন্যা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে