,

বক্সিং ডে টেস্টে আমিরকে পাওয়ার ব্যপারে আশাবাদী পাকিস্তান

amirস্পোর্টস ডেস্ক : হাঁটু ও উরুর ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে না উঠলেও মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে বক্সিং ডে টেস্টে আমিরের খেলা নিয়ে আশাবাদী পাকিস্তানের ব্যাটিং কোট এন্ডি গ্রান্ট ফ্লাওওয়ার। গ্যাবায় প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ৩৯ রানে পরাজিত হওয়া ম্যাচে মাঠে পড়ে গিয়ে হাঁটু ও উরুতে আঘাত পেয়ে আহত হয়ে শেষ পর্যন্ত স্ট্রেচারে চেপে মাঠ ছাড়তে হয়েছিল আমিরকে।

দারুণভাবে পাকিস্তানের ঘুরে দাঁড়ানো এ ম্যাচে প্রথম ইনিংসে ৯৭ রানে ৪ এবং দ্বিতীয় ইনিংসে ৩৭ রানে ১ উইকেট শিকার করেন ২৪ বছর বয়সী আমির। ফ্লাওয়ার এন্ড কম্পানির আশা সোমবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে(এমসিজি) শুরু হওয়া টেস্টে খেরবেন আমির।

ফ্লাওয়ার বলেন, “তার উরু কিছুটা থেতলে গেছে। সে কিছুটা সমস্যা বোধ করছে তবে সব ঠিক হয়ে যাবে। ”

“আমি মনে করছি ছেলেরা পাঁচ দিন খেলার মত ফিট আছে এবং সম্ভবত আমাদের একই আক্রমন ভাগ একই থাকবে। আমাদের একটা সমস্যা আছে তা হলো আমাদের অলরাউন্ড অপশন নেই। তবে ছেলেরা এ অবস্থার মধ্যেই খেলে যাবে। ”

ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টের পর চিরাচরিত লাল বলে ভাল করার বিষয়ে আত্মবিশ্বাসী ফ্লাওয়ার ও পাকিস্তান কর্তৃপক্ষ। ৩ ম্যাচ সিরিজে সমতা ফেরাতে মেলবোর্নের কন্ডিশন পাকিস্তানের জন্য সহায়ক হবে বলেও বিশ্বাস করেন ফ্লাওয়ার।

তিনি বলেন, “পিচ ভাল দেখাচ্ছে। শক্ত দেখাচ্ছে। আমি মনে করছি এখানে আমরা ভাল করব। ”

“এখানে এখনো খুব বেশি ঘাস দেখা যাচ্ছে না এবং গ্রাউন্ডসম্যানরা বলেছেন, তারা প্রতি দিন ঘাস কাটছেন। সুতরাং আমি নিশ্চিত যে অবস্থার কিছুটা পরিবর্তন হবে। তবে সেটা ভাল হবে বলেই মনে করছি। এখানে বোলারদের কঠোর পরিশ্রম করতে হবে। তবে আমরা যদি শুরুতেই তাদেরকে কিছুটা চাপে ফেরতে পারি এবং বল রিভার্সসুয়িং শুরু করে তবে আমাদের ভাল একটা সম্ভাবনা থাকবে। “

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা