,

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

ivyনারায়ণগঞ্জ প্রতিনিধি : টানা দ্বিতীয় মেয়াদে নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হয়ে সবার আগে মিষ্টি হাতে পরাজিত প্রার্থী সাখাওয়াত হোসেনের বাসায় গেলেন সেলিনা হায়াৎ আইভী।

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের খানপুর এলাকায় সাখাওয়াতের বাসায় যান তিনি।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইভী বলেন, আমি আসছি সৌজন‌্য সাক্ষাতের জন‌্য। আমি কথা দিয়েছিলাম, হারি বা জিতি, আমি আসব। আমি প্রতিশ্রুতি রক্ষা করতে এসেছি।

এ সময় ভোটের মাঠে পরাজিত হলেও নারায়ণঞ্জের উন্নয়নে সহযোগিতা করার প্রতিশ্র্রুতি দিয়ে সাখাওয়াত আইভীকে বলেন, জনগণের জন‌্য আপনি কাজ করবেন। প্রয়োজনে যে সহযোগিতা লাগে আমি তা দেব।

সাখাওয়াত আরও বলেন, মাদকের শহর, সন্ত্রাসের শহর- এই দুর্নাম থেকে যাতে নারায়ণগঞ্জ রক্ষা পায়। সেটা আপনার কাছ থেকে আশা করব।

জবাবে আইভী বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তিনি নিজে আগে থেকেই সোচ্চার। তার সেই চেষ্টা অব‌্যাহত থাকবে। আশা করি এবার উনাকেও সঙ্গে পাব, উনিও সোচ্চার থাকবেন। মিলেমিশে কাজ করব, নারায়ণগঞ্জের জন‌্য কাজ করব।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা