,

নিজেকে কোহলির সঙ্গে তুলনা করলেন শেহজাদ!

ahmedস্পোর্টস ডেস্ক : বিরাট কোহলির সঙ্গে তাঁর চেহারায় মিল খুঁজে পান অনেকেই। কিন্তু পাকিস্তানের ব্যাটসম্যান আহমেদ শেহজাদ নিজের মিল খুঁজে পান ভারতের টেস্ট অধিনায়কের ব্যাটিংয়ের সঙ্গে। দলের কাছ থেকে অনুপ্রেরণা পেলে তিনিও কোহলির মতো ব্যাটসম্যান হতেন—শেহজাদ মনে করেন এমনই। কোহলি এই মুহূর্তে আছেন ফর্মের তুঙ্গে। আর শেহজাদ রয়েছেন দলের বাইরে। শেহজাদের দাবিটা কারও কারও কাছে একটু আশ্চর্যই লাগতে পারে।

পাকিস্তান দলের কাছ থেকে যথেষ্ট সাহায্য না পাওয়ার বিষয়টি আক্ষেপ করে এক সাংবাদিককে বলেছিলেন শেহজাদ। সেই সাংবকাদিক সাজ সাদিক টুইটারের মাধ্যমে তা সবার নজরে আনেন। কোহলি তাঁকে যেভাবে বলেছেন, ওই সাংবাদিক ঠিক সেভাবেই টুইট করেন, ‘কোহলি, রুট ও উইলিয়ামসনের দিকে তাকালে দেখবেন তাঁরা দলের কাছ থেকে অনেক সাহায্য আর অনুপ্রেরণা পায়। যেটা আমি পাই না।’

শাজ সাদিক শেহজাদের কথায় বাড়তি একটু রঙও চড়িয়েছেন। দলের কাছ থেকে সহায়তা পাওয়ার ব্যাপারে কোহলির তুলনায় শেহজাদ নিতান্তই দুর্ভাগা বলে উল্লেখ করেছেন তিনি। তাঁর কাছে মনে হয়েছে শেহজাদ বলতে চেয়েছেন—ঠিকঠাক সহায়তা পেলে তিনি কোহলির মতোই পারফর্ম করতেন!

শেহজাদের ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সংশয় হয়তো কারোরই নেই। দারুণ মারকুটে এই ব্যাটসম্যান পাকিস্তান দলে কেন নিয়মিত হতে পারেননি—এটা একটা রহস্য। শৃঙ্খলার সমস্যা সব সময়ই শেহজাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু শেহজাদের এই আক্ষেপ অনেকের কাছেই মজা হয়ে এসেছে। খোদ পাকিস্তানেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ট্রলের শিকার হয়েছেন তিনি। সূত্র: জি নিউজ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা