,

শাড়ি না পরাই কি উত্তম?

photo-1482376560শাড়ি পরা একটি আদত। কোনো কোনো অঞ্চলে শাড়ি পরা হয়ে থাকে। কোনো অঞ্চলে সালোয়ার-কামিজ পরা হয়ে থাকে। কোনো কোনো অঞ্চলে গাউন টাইপের ম্যাক্সি পরা হয়ে থাকে। বিভিন্ন জায়গায় নানা ধরনের পোশাক আছে। এগুলো পুরাটাই জায়েজ। তবে যেটাই পরেন না কেন, ওই পোশাকের মাধ্যমে নিজের ইজ্জত এবং আব্রু কিন্তু ঢাকতে হবে। সৌন্দর্য ঢাকতে হবে।তবে শাড়ি না পরাই উত্তম?

শাড়ি পরে আপনার সৌন্দর্য যদি ঢাকতে পারেন, তাহলে শাড়ি পরলেও কোনো অসুবিধা নেই। এখানে কিছুসংখ্যক বন্ধু আমাদের বোনদের মধ্যে একটা বিষয় ছড়ানোর চেষ্টা করছেন। সেটা হলো, সালোয়ার-কামিজ পরাটা সুন্নত অথবা উত্তম শাড়ি পরার চেয়ে। এ বক্তব্যটা শুদ্ধ নয়। কারণ শাড়ি, সালোয়ার-কামিজ যেটাই পরেন না কেন, সৌন্দর্য না ঢাকলে আপনি গুনাহগার হবেন। এ ক্ষেত্রে অনেকে ব্যক্তিগত পছন্দটা চাপিয়ে দিতে চাইছেন। সালোয়ার-কামিজ উত্তম হওয়ার কোনো কারণ নেই।

এ কথা সত্য যে যদি সেভাবে বানানো হয়, তাহলে সালোয়ার-কামিজে হয়তো ফুল গাউনের মতোই সব ঢাকা যায়। কিন্তু শাড়ি হয়তো যারা পরতে জানে না, একটু অসচেতন হলে তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে।

কিন্তু একটাই কথা, সেটা হলো, আপনার আওরাত, লজ্জাস্থান এবং আপনার সৌন্দর্য যদি আপনি না ঢাকেন; শাড়ি, সালোয়ার-কামিজ এবং গাউন পরলেও আপনার জন্য জায়েজ নেই। কিন্তু যদি পুরোটা ঢাকতে পারেন, তাহলে সবগুলো পরলেই জায়েজ।

একটা থেকে অন্যটাকে উত্তম বলতে হলে শরিয়তের দলিল দরকার হবে। কারণ, পোশাক তো সবগুলোই মোবাহ বা বৈধ। যেহেতু সেই দলিল নেই, তাই এ বক্তব্য না দিয়ে এটা বলতে পারেন যে, সালোয়ার-কামিজে সৌন্দর্য ঢাকার কাজটি উত্তমভাবে হতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে