,

আখাউড়ায় প্রতারক চক্রের সদস্য আটক

asklনিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো: আলাউদ্দিন (২৫) নামে প্রতারক চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার সকালে পৌরশহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। আটক আলাউদ্দিন ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুলতানপুর গ্রামের মনির হোসেনের পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়, একটি প্রতারক চক্র পৌরশহরের সড়ক বাজারে নারীদের সাথে প্রতারণা করে স্বর্ণলঙ্কারসহ নগদ টাকা হাতিয়ে নেয়ায় সক্রিয় রয়েছে।

এ চক্রটি প্রয়োজনীয় কাজে বাজারে আসা নারীদেরকে স্বর্ণের প্রলেপ মিশ্রিত চেইন কখনও স্বর্নের বিস্কুট দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলে কম টাকায় তাদের কাছে সে স্বর্ণ বিক্রি করতো। বৃহস্পতিবার সকালে সড়ক বাজার এলাকা থেকে প্রতারক চক্রের সদস্য আলাউদ্দিন কে আটক করে পুলিশ।  এ ব্যপারে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন তরফদার বলেন, আলাউদ্দিনের সহযোগিতায় একটি প্রতারক চক্র আখাউড়ায় এসে প্রতারণা করে আসছিল। নারীদের কাছ থেকে লুটে নেয়া স্বর্ণালঙ্কার স্থানীয় একটি দোকানে বিক্রি করার সময় আলাউদ্দিনকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা