,

কাবুলে এমপির বাড়িতে সন্ত্রাসী হামলা : নিহত ১১

180921_149আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের এক আইনপ্রণেতার বাড়িতে সন্ত্রাসীদের হামলায় ১১ জন নিহত হয়েছেন। এদের মধ্যে তিন হামলাকারী রয়েছে।বৃহস্পতিবার দেশটির পুলিশ একথা জানিয়েছে।

ঘটনাস্থল থেকে পুলিশের একটি সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘বুধবার সন্ধ্যায় গোলযোগপূর্ণ হেলমান্দ প্রদেশের খোশাল মিনা এলাকায় অবস্থিত মীর ওয়ালির বাড়িতে হামলা চালানো হয়। একজন সন্ত্রাসী গেটেই তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই বন্দুকধারী বাড়িতে ঢোকার সুযোগ পায়। বৃহস্পতিবার সকালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা হামলা চালায়। ১০ ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধে দুই হামলাকারী নিহত হয়।’

তিনি আরো জানান, নিহতদের মধ্যে ওয়ালি ও পার্লামেন্ট সদস্য ওবাইদুল্লাহ বারাকজাইয়ের ছেলে হাফিজ পাসনের দুই নাতি রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা তিনটি শক্তিশালী বিস্ফোরণ ও রাতভর থেমে থেমে গুলির আওয়াজ শুনতে পান।
ভবনটিতে অভিযানের আগে স্থানীয় নেতৃবৃন্দ ও প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তাদের মধ্যে বৈঠক হয় বলেও জানান তারা।
এই ঘটনায় ওই ভবনের দুই স্থানীয় নেতা, এক শিশু ও দুই নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন।

সূত্রটি আরো জানায়, এই ঘটনায় আইনপ্রণেতা মীর ওয়ালীসহ সাতজন আহত হয়েছেন। তাদের কারোর অবস্থাই গুরুতর নয়।
তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
আফগান প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ গণি এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা