,

ভোটার উপস্থিতি কম, প্রভাবকে দুষলেন সাখাওয়াত

shakhawatনিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

তিনি বলেছেন, ‘নেপথ্যে প্রভাব বিস্তার ও ভয় থেকে অনেক ভোটার কেন্দ্রে আসছেন না।’

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার তাতখানা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তবে কারা, কীভাবে প্রভাব বিস্তার করছেন এ বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলেননি।

এক প্রশ্নের জবাবে সাখাওয়াত বলেন, ‘ভোট শেষ হওয়ার আগে পর্যন্ত আর কোনো মন্তব্য করব না।’

সকালে নিজ কেন্দ্র মাসদাইর আদর্শ স্কুলে ভোট দিয়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে বের হন বিএনপির এই প্রার্থী।

সে সময় তিনি নির্বাচন সুষ্ঠু হচ্ছে উল্লেখ করে শেষ পর্যন্ত তা বজায় রাখার আহ্বান জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা