,

অহনার স্বপ্ন পূরন

ahona-696x431বিনোদন প্রতিবেদক : সম্প্রতি অনেক তারকাই অভিনয় বা গান করার পাশাপাশি বিভিন্ন ব্যবসায় নিজেকে যুক্ত করেছেন। কয়েকমাস আগে এই তালিকায় নাম লিখিয়েছেন মডেল ও অভিনেত্রী অহনা। তখন ‘অহনাস ইভেন্ট’ নামের একটি ইভেন্ট ম্যানেজম্যান্ট প্রতিষ্ঠান খুলেছিলেন এই তারকা। প্রতিষ্ঠানটি সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এতে করে ব্যবসার প্রতি অহনার আগ্রহ আরও বাড়ছে।

এবার আরেকটি ব্যবসায় নাম লিখিয়েছেন তিনি। সম্প্রতি বান্ধবী লিজা মিতুর সঙ্গে যৌথভাবে একটি বিউটি পার্লার খুলেছেন অহনা। রাজধানীর উত্তরায় শুরু করা ‘আহ-মি’ নামের পার্লারটির কাজ ইতোমধ্যে পুরোদমে এগিয়ে চলছে।

এ প্রসঙ্গে অহনা বলেন, ‘বিউটি পার্লার করার ইচ্ছাটা আমার অনেকদিনের। এবার আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমার এই উদ্যোগের সঙ্গে প্রিয় বান্ধবী অভিনেত্রী লিজা মিতুও রয়েছেন।’ অহনা আরও বলেন, ‘আমরা চেষ্টা করবো এর মধ্যদিয়ে সৌন্দর্য পিয়াসীদের সর্বোচ্চ সেবা প্রদান করার। পার্লারটি শিগগিরই উদ্বোধন করা হবে।’

এছাড়াও অহনা বর্তমানে বৈশাখী টিভির ‘কমেডি ৪২০’ শিরোনামের একটি ধারাবাহিক নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি এক ঘন্টার নাটকেও কাজ করছেন তিনি। আপাতত নাটক আর ব্যবসা নিয়েই ব্যস্ত থাকতে চান অহনা। বড়পর্দায় কাজের তেমন আগ্রহ নেই বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা