,

রাশিয়ার রাষ্ট্রদূত হত্যায় গুলেনপন্থীরাই দায়ী : এরদোগান

01-421আন্তর্জাতিক ডেস্ক: আঙ্কারায় প্রকাশ্যে গুলি করে রুশ রাষ্ট্রদূত হত্যার ঘটনা নিয়ে মুখ খুলেছেন তুর্কি প্রেসিডন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। তিনি বলেছেন, রাশিয়ার রাষ্ট্রদূত হত্যায় ফেতুল্লা গুলেন সংগঠন (ফেতু)দায়ী। এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে বলেও দাবি করেন তিনি।

এরদোগান আরো বলেন, ওই আততায়ী সঙ্গে আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী সংগঠনের কোনো ধরনের সর্ম্পক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখছে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা। খবর আনাদোলু নিউজ এজেন্সির।

এদিকে এএফপি ও দ্য গার্ডিয়ান জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ ঘটনায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে এ হামলার নির্দেশদাতাকে খুঁজে বের করার ঘোষণা দিয়েছেন। রাশিয়া ও তুরস্ক বলেছে, এ হামলার উদ্দেশ্য স্পষ্টত দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্ক নষ্ট করা। কিন্তু এ সম্পর্ক আরো জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছে উভয় দেশ।এরইমধ্যে রাশিয়ার তদন্তকারী দল তদন্ত করছে।

রাজধানী আঙ্কারার একটি আর্ট গ্যালারিতে ‘তুর্কিদের চোখে রাশিয়া’শীর্ষক এক চিত্রপ্রদর্শনী পরিদর্শন করার পর বক্তৃতাকালে, তুরস্কে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কার্লভকে গুলি করে হত্যা করা হয়েছে। তাকে পেছন থেকে গুলি করে আঙ্কারার দাঙ্গা পুলিশ স্কোয়াডের কর্মকর্তা মেভলুত মার্ট আলতিনতাস। রাষ্ট্রদূতের গায়ে ৯ টি গুলি বিদ্ধ হয়। রাষ্ট্রদূত নিহত হওয়ার কিছুক্ষণ পর ঘটনাস্থলে উপস্থিত হয় তুরস্কের বিশেষ বাহিনী। তাদের হাতে নিহত হন আলতিনতাস।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা