,

সাইফিনার তৈমুর বৃত্তান্ত

photo-1482385514বিনোদন ডেস্ক : বলিউডের হার্টথ্রব নায়ক ও ছোট নবাবখ্যাত সাইফ আলি খান ও নায়িকা কারিনা কাপুরের পুত্রসন্তানের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। অনেকেই নতুন অতিথিকে ‘মিনি নবাব’ বলেও ডাকতে শুরু করেছেন। যদিও মিনি নবাবের নাম ঠিক হয়ে গেছে, আর এই নাম নিয়েই এখন বাধছে গোল। ছোট নবাবের পুরো নাম তৈমুর আলি খান। এই নামের তৈমুর অংশটি নিয়েই বিতর্কের সূত্রপাত।

সাইফিনার ছেলের নাম ঘোষণার পর থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে হুলস্থূল শুরু হয়ে গেছে। তৈমুর আলি খান নাম রাখার কারণে অনেকেই বর্ণবাদী মন্তব্য করছে সাইফিনাকে নিয়ে।

বাবা-মা যেহেতু দুজনেই রুপালি জগতের মানুষ, তাই আলোচনা-সমালোচনা যা-ই থাকুন না কেন, সন্তানের নামকরণে যে শিল্পীসত্তা ও বৈচিত্র্যপূর্ণ হবে, এ তো সকলেরই জানা। নামটি যে শুধু বৈচিত্র্যপূর্ণ তা কিন্তু নয়। এর এক ইতিহাসও রয়েছে।

ইতিহাস বলছে, ৯ এপ্রিল, ১৩৩৬-এ উজবেকিস্তানে জন্ম নেওয়া মধ্য এশিয়ার স্বৈরাচারী এক শাসক তৈমুর। তিমুরিদ রাজত্বের এই শাসক ইতিহাসে তামেরলান নামেও পরিচিত। ১৮ ফেব্রুয়ারি, ১৪০৫-এ যিনি প্রয়াত হন। যুদ্ধে আহত হয়ে বাকি জীবন খুঁড়িয়ে হাঁটতেন তিনি। পা হারানোর পর থেকেই ‘তিমুর দ্য লেম’ নামে পরিচিতি পান।

পার্সিরা তাঁকে ‘তিমুর-ই-লং’ নামে ডাকতেন। আফগানিস্তান, পারস্য, সিরিয়া, বাগদাদ, জর্জিয়ার এক বিরাট অংশে সাম্রাজ্য বিস্তার করেন তিনি। দখল করেন এশিয়ার একটা বড় অংশও। তবে ভারত আক্রমণ তৈমুরের জীবনের একটা বড় ঘটনা। ১৩৯৮-৯৯ খ্রিস্টপূর্বাব্দে ভারত আক্রমণ করেন। তৈমুরের স্বৈরাচারী শাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দিল্লি। তৈমুরের আক্রমণ সম্পর্কে বলা হতো, যখন কোনো এলাকা তৈমুর আক্রমণ করেন, সেখানকার সবকিছু লুট করে ধ্বংস করে যান। এলাকার পর এলাকা জমি দখল করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

করিনা-সাইফের পুত্রসন্তানের নাম তৈমুর ঘোষণার পর আশিস মহাঋষি নামের এক ব্যক্তি টুইট করে জানিয়েছেন, ‘তৈমুর কোনো আরবি নাম নয়। এটা তুর্কি ভাষা। ওর অর্থ হলো লোহা।’ অন্য আর একটি টুইটে অবশ্য ‘তৈমুর’ শব্দের অর্থ বলা হয়েছে ‘সাহসী রাজা’। তবে যাঁদের সন্তানের নাম নিয়ে এত কথা, সেই সাইফিনা কোন অর্থের সঙ্গে মিল রেখে ছেলের নাম নির্ধারণ করেছেন, তা এখনো পরিষ্কার নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে