,

হেরে গেল বাংলাদেশ

image-13117স্পোর্টস ডেস্ক : প্রথম প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের কাছে ৩ উইকেটে হেরে গেল বাংলাদেশ।২৪৫ রানের টার্গেটে খেলতে নেমে ৭ উইকেটে হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় নিউজিল্যান্ড একাদশ।

এর আগে বল হাতে কিউই-দুর্গে শুরুতেই আঘাত হানেন মোস্তাফিজ। ৯০ রানে ছিল মাত্র একটি উইকেট। এরপর আক্রমণে আসেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এসেই তুলে নেন অর্ধশতক করা স্মিথকে। সরাসরি বোল্ড করে স্মিথকে সাজঘরে ফেরান তিনি।

এরপরও থেমে থাকেনি ‘সাকিব শো’। পরপর শিকার করেন আরও দুটি উইকেট। মাঝে রান আউটে কাটা পড়ে কিউইদের তৃতীয় উইকেটের পতন হয়। আর ষষ্ঠ উইকেট নিয়েছেন মাহমুদউল্লাহ। সপ্তম উইকেট তুলে নেন মোস্তাফিজ।

বাংলাদেশ সময় ভোর ৪টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ৩০ মিনিট পর খেলা শুরু হয়। যে কারণে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে উভয় দলকে ৪৩ ওভার করে খেলতে হচ্ছে।

নির্ধারিত ৪৩ ওভারে ৮ উইকেটে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফলে জিততে হলে কিউইদের করতে হবে ২৪৬ রান। টস জিতে ব্যাট করতে নেমে ম্যাচের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১ রান করে আউট হন টাইগার ওপেনার তামিম ইকবাল।

তামিম ফিরে গেলেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন ইমরুল কায়েস। ৩৬ রান করে সাজঘরে ফিরে যান ইমরুল। দারুণ ছন্দে থাকা মাহমুদউল্লাহ রিয়াদ রিটার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার আগে ৪৩ রান করেছেন।

তবে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেছেন মুশফিক। রানে ফিরেছেন সৌম্য। তাঁর ব্যাট থেকে এসেছে ৪০ রান। শেষ দিকে মাশরাফি দলকে উপহার দিয়েছেন অপরাজিত ২১ রান। মাশরাফির সঙ্গে ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন তাসকিন। এছাড়া সাকিব ২৩, সাব্বির ১১ ও তানভীর ১০ রানের ইনিংস খেলেছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা