,

এরকুলেসকে উড়িয়ে শেষ ষোলোয় বার্সা

barcaস্পোর্টস ডেস্ক : এরকুলেসকে উড়িয়ে দিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় পৌঁছেছে বার্সেলোনা। লুইস এনরিকের দল শেষ ৩২ এর ম্যাচে জিতেছে ৭-০ গোলে।

স্বাগতিকদের জয়ে আর্দা তুরানের হ্যাটট্রিকের পাশাপাশি একটি করে গোল করেন ইভান রাকিতিচ, রাফিনিয়া, পাকো আলকাসের ও লুকাস দিনিয়ে।

স্পেনের দ্বিতীয় সেরা টুর্নামেন্টে দুই দলের প্রথম দেখায় এরকুলেসের মাঠ থেকে ১-১ গোলে ড্র করে ফিরে বার্সেলোনা। শেষ ষোলোয় যেতে গোলশূন্য ড্র হলেই চলতো তাদের। কিন্ত এই কোপা দেল রেতে নিজেদের ২৯তম শিরোপা চোখ রাখা দলটি শুরু থেকেই খেলে আক্রমণাত্মক ফুটবল।

নিজেদের সর্বশেষ ম্যাচে ৪-১ ব্যবধানে এসপানিওলকে হারানো দলের একাদশে নয়টি পরিবর্তন আনেন বার্সেলোনার কোচ। লিওনেল মেসি, লুইস সুয়ারেস, নেইমারদের আগেই বড়দিনের ছুটি দিয়েছেন এনরিকে। মার্ক-আন্দ্রে টের স্টেগানকে, আন্দ্রেস ইনিয়েস্তাদেরও মাঠে নামাননি তিনি। বড় জয় নিয়েই শেষ ষোলোয় উঠে গেছে বার্সেলোনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা