,

রানে ফেরার ইঙ্গিত দিলেন সৌম্য সরকার

soumyaস্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই রান ছিল না সৌম্য সরকারের ব্যাটে। গত মার্চে এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ৪৮ রানের ইনিংসের পর একপ্রকার রান–খরার মধ্যেই ছিলেন। বাজে ফর্মের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকেও বাদ পড়েছিলেন। বিপিএলেও রান পাননি। শেষ সুযোগ হিসেবে হয়তো নিউজিল্যান্ড সফরে গেছেন। তবে এই সফরের শুরুতেই রানে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। আজ ওয়াঙ্গুনাইয়ের কোবহাম ওভালে প্রস্তুতি ম্যাচে ব্যাট কিছুটা হলেও হেসেছে তাঁর। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ৪০ রান করে আউট হয়েছেন তিনি। তাঁর ৪০ রান আসে ৪৭ বলে, ৪টি চারে।

৪৩ ওভারে সীমাবদ্ধ এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৫ রান তুলেছে বাংলাদেশ। সৌম্যর ৪০ ছাড়াও ব্যাট হেসেছে মাহমুদউল্লাহ ও মুশফিকুর রহিমের। দুজনেরই সংগ্রহ ৪০-এর ঘরে। মাহমুদউল্লাহ ৪৩ রান করে নিজেকে তুলে নেন। ৪৬ বলে এই রান করেন তিনি। দ্রুততার সঙ্গে ৪১ বলে ৪৫ করেন মুশফিকুর রহিম। ইমরুলও দ্রুততার সঙ্গে ২৯ বলে ৩৬ করে আউট হন।

স্কোরবোর্ডে ৭ রান উঠতেই ফিরে যান তামিম ইকবাল। ১ রানে আউট হওয়া তামিমের সফরের শুরুটা ভালো হলো না। ২৩ রানের বেশি করতে পারেননি সাকিব আল হাসান। ১১ রানে আউট হয়েছেন সাব্বির রহমান। তবে প্রথমবারের মতো জায়গা পাওয়া তানভীর ১১ রান করেন। শেষের দিকে ১৯ বলে ২১ রানের ঝড় তোলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
নিউজিল্যান্ড একাদশের পক্ষে ২টি করে উইকেট পেয়েছেন ব্রেট হ্যাম্পটন ও সোয়ান হিকস। একটি করে উইকেট তুলে নিয়েছেন ইয়ান ম্যাকপেকে, হেনরি শিপলি ও আজাজ প্যাটেল।প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে