,

ক্রিকেটারদের সঙ্গে পূর্নাঙ্গ চুক্তি করল আয়ারল্যান্ড

113833edস্পোর্টস ডেস্ক : সম্প্রতি আয়ারল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতাকে প্রথম শ্রেণীর মর্যাদা দেয়া হয়েছে। আর সেক্ষেত্রে টেস্ট মর্যাদা প্রাপ্তিতে অনেকদুর এগিয়ে গেল আয়ারল্যান্ড।

আর এতে অনেকটাই নড়েচড়ে বসেছে আইরিশ ক্রিকেট বোর্ড। বুধবার ক্রিকেট আয়ারল্যান্ড তাদের কেন্দ্রীয় চুক্তির তালিকা ঘোষনা করেছে। চুক্তি অনুযায়ী অভিজ্ঞ আইরিশ স্টার অ্যাড জয়েসের সাথে আরো নয়জন খেলোয়াড় ‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন।

জয়েসের অন্তর্ভূক্তির বিষয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের পারফরমেন্স পরিচালক রিচার্ড হোল্ডওয়ার্থ বলেছেন, “আমরা অত্যন্ত খুশি যে এড আবারো ঘরের মাঠে ফিরে এসেছে। প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রথম থেকেই আমরা তার সার্ভিস পাবো। এটা আমাদের অনেকটাই নিজস্ব কৌশল যে আমরা ইংল্যান্ড থেকে খেলোয়াড় ঘরে ফিরিয়ে আনবো। এদের মধ্যে এড প্রথম খেলোয়াড়। এজন্য তাকে ধন্যবাদ দিতেই হয়। ”

অতীত স্মরণ করে তিনি আরো বলেন, “সাসেক্সের হয়ে সে অসাধারণ খেলোয়াড় ও নেতা ছিল। আয়ারল্যান্ডের ঐ দিনগুলোতে জয়েসের ক্যারিয়ার নিয়ে আমরা এখনো গৌরব অনুভব করি। শুধুমাত্র জাতীয় দলের সাথে অনুশীলনে নয় জয়েস আমাদের ভবিষ্যত ক্রিকেটারদের ব্যাটিং ও কোচিং ভূমিকায় সহযোগিতা করবে। ”

বি-ক্যাটাগরিভুক্ত হওয়ায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান নিয়াল ও’ব্রেইন আন্তঃপ্রাদেশিক টুর্নামেন্টে খেলবেন। আয়ারল্যান্ডের সাথে নতুনভাবে চুক্তি করতে পেরে দারুন উচ্ছসিত জয়েস আশা প্রকাশ করে বলেছেন, “অবসরের আগে আয়ারল্যান্ডের হয়ে একবার অন্তত একটি টেস্ট খেলতে চান। আগামী কয়েক বছরে আয়ারল্যান্ডের টেস্ট খেলার দারুন সম্ভাবনা রয়েছে বলেই তিনি বিশ্বাস করেন। ”

ব্রিস্টল ও লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ছাড়াও ২০১৭ সালে আয়ারল্যান্ড ওয়ানডে ম্যাচে আতিথ্য দেবে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজকে।

চুক্তিভূক্ত খেলোয়াড়

ক্যাটাগরি-এ : জন এ্যান্ডরসন, এ্যান্ড্রু বালবিরনি, পিটার চেস, জর্জ ডকওয়েল, এড জয়েস, এ্যান্ড্রু ম্যাকব্রিন, জ্যাকব মালডার, কেভিন ও’ব্রায়ান, স্টুয়ার্ট থম্পসন, ক্রেইগ ইয়ং।

ক্যাটাগরি-বি : ব্যারি ম্যাককার্থি, টিম মুরটাগ, নিয়াল ও’ব্রায়ান, উইলিয়াম পোর্টারফিল্ড, স্টুয়ার্ট পয়েনটার, বয়েড রানকিন, পল স্টার্লিং, গ্রেগ থম্পসন, গ্যারি উইলসন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে