,

বাংলাদেশের সংগ্রহ ২৪৫, ব্যাটিংয়ে নিউজিল্যান্ড (ভিডিও)

bd-vs-new-550x307নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামে বাংলাদেশ। দুই দফা বৃষ্টি হানা দেওয়ার পর ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে ৪৩ ওভারে নেমে আসে। তামিম ব্যাট হাতে ব্যর্থ হলেও ইমরুল কায়েস, সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের দৃঢ়তায় চ্যালেঞ্জিং সংগ্রহের পথে হাঁটছে মাশরাফি বিন মুর্তজার দল।
৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২৪৫ রান। ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড একাদশ।
৩০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৬৩ রান। মুশফিকুর রহিম ৯ ও সাব্বির রহমান ৩ রান নিয়ে ব্যাট করছেন। তামিম ১, ইমরুল ৩৬, সৌম্য ৪০ ও সাকিব ২৩ রান করে আউট হয়েছেন। মাহমুদউল্লাহ ৪৬ বলে ২টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করে রিটায়ার্ড নট আউট হয়ে মাঠ ছাড়েন।
দলীয় ১৪ রানের মাথায় তামিম ফিরে যাওয়ার পর ইমরুল ও সৌম্যর জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এরপর তৃতীয় উইকেটে মাহমুদউল্লাহকে নিয়ে আরেকটি দারুণ জুটি গড়ে বাংলাদেশকে মজবুত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন সৌম্য। সৌম্য ফিরে গেলেও সাকিব-মাহমুদউল্লাহর দৃঢ়তায় ভালো অবস্থানে রয়েছে টাইগার শিবির।
গত বছরের বিশ্বকাপের পর ঘরের মাঠে ভারত, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে হারিয়েছিল বাংলাদেশ। দারুণ ছন্দে থাকা দলটি এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে দারুণ খেলেও ১-২ ব্যবধানে হেরে যায়। ইতোমধ্যেই টাইগাররা নিজেদের উদীয়মান শক্তি হিসেবে প্রমাণ করেছে। তবে নিউজিল্যান্ড সিরিজে কঠিন পরীক্ষাই দিতে হবে মাশরাফি-মুশফিকের দলকে।

আগামী ২৬ ডিসেম্বর তথা বক্সিং ডে-তে ক্রাইস্টচার্চে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। সিরিজের বাকি দুটি ম্যাচ যথাক্রমে ২৯ ও ৩১ তারিখে মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজের পর দল দুটি তিন ম্যাচের টি-টুয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, শুভাশিস রায়, তানভীর হায়দার।

নিউজিল্যান্ড একাদশ: রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, কোল ম্যাকোনহি (অধিনায়ক), বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজাজ প্যাটেল, ইয়ান ম্যাকপিক।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে