,

‘রইস’র আইটেম গানে আবেদনময়ী সানি (ভিডিও)

 

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই আলোচনায় রইস সিনেমায় সানি লিওন ও শাহরুখ খানের আইটেম গান ‘লায়লা ম্যায় লায়লা’। বিশেষ করে কয়েকদিন ধরে গানটির টিজার ও ছবি দিয়ে সানি ভক্তদের মধ্যে গানটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছেন নির্মাতারা।অবশেষ অপেক্ষার পালা শেষ করে প্রকাশিত হয়েছে গানটি। গতকাল (২১ ডিসেম্বর) ইউটিউবে গানটি প্রকাশ করা হয়।

sunny_leone1482371264

২ মিনিট ৪০ সেকেন্ডের এই গানের শুরুতে একটি বোতলের মধ্যে দেখা যায় সানিকে। এরপর বোতল থেকে বেড়িয়ে মিউজিকের তালে কোমর দোলাতে থাকেন তিনি। দর্শককে হতাশ করেননি সানি। গানে বেশ আবেদনময়ীরূপে দেখা গেছে তাকে। পুরো গান জুড়েই বিভিন্ন ভঙ্গিতে নেচেছেন এ অভিনেত্রী। এর আগে অনেক আইটেম গানে নাচলেও এবারে একটু ভিন্নরূপে দর্শক সানিকে পাবেন। গানের কয়েকটি দৃশ্যে শাহরুখের সঙ্গে দেখা গেছে সানিকে।

বলিউডের কোরবানি সিনেমার ‘লায়লা ও লায়লা’ গানের রিমেকে ‘লায়লা ম্যায় লায়লা’। গানটির কম্পোজ করেছেন রাম সম্পদ ও কণ্ঠ দিয়েছেন পাওয়ানি পান্ডে। এর কোরিয়াগ্রাফি করেছেন জনপ্রিয় কোরিওগ্রাফার বস্কো-সিজার।

রাহুল দোলাকিয়া পরিচালিত রইস সিনেমায় অভিনয় করেছেন শাহরুখ খান, মাহিরা খান, নওয়াজউদ্দিন সিদ্দীকিসহ অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন রিতেশ সিদ্ধানি, ফারহান আখতার এবং গৌরি খান। আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। একইদিনে মুক্তি পাবে হৃতিক রোশান অভিনীত সিনেমা কাবিল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা