,

মাশরাফিদের বিপক্ষে কে এই ম্যাকোনহি?

mash-makonhiস্পোর্টস ডেস্ক : দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

তার আগে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন মাশরাফি-সাকিবরা। বৃহস্পতিবার নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন টাইগাররা। ওয়াঙ্গেরির কোবহাম ওভালেই অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর নিউজিল্যান্ড একাদশের নেতৃত্বে থাকছেন কোল ম্যাকোনহি।

কিন্তু কে এই ম্যাকোনহি? আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি তার। ক্লাব ক্রিকেটে খেলেছেন ডুরহাম ও হ্যাম্পশায়ারের দ্বিতীয় সারির দলের হয়ে। এখন খেলছেন ক্যান্টেবেরির হয়ে।

৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ব্যাট হাতে করেছেন ৩১৮ রান, বল হাতে নিয়েছেন ৭ উইকেট। একটি সেঞ্চুরিও রয়েছে তার নামের পাশে।

১৬টি একদিনের ম্যাচে ম্যাকোনহি করেছেন ১৩৬ রান, নিয়েছেন ৮ উইকেট। ১৮ টি টি-টোয়েন্টি ম্যাচে ৬টি উইকেট লাভ করেছেন। ব্যাট হাতে করেছেন মাত্র ১৫ রান।

নিউজিল্যান্ড একাদশ: কোল ম্যাকোনহি (অধিনায়ক), রায়ান ডাফি, বেন স্মিথ, ভরত পপলি, কেন ম্যাকলার, বেন হরনে, শন হিকস, হেনরি শিপলে, ম্যাট ম্যাকওয়ান, ব্রেট হ্যাম্পটন, আজায প্যাটেল, ইয়ান ম্যাকপিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা