মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশ্নবিদ্ধ নয়, নাসিক নির্বাচন একটি মডেল নির্বাচন হোক : ডিআইজি

digনিজস্ব প্রতিবেদক : ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান বলেছেন, প্রশ্নবিদ্ধ নির্বাচন নয়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন একটি মডেল নির্বাচন হোক, এটাই আমরা চাই। ভোটারদের সচেতন করতে আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাষাঢ়া ও নিতাইগঞ্জ মোড়ে লিফলেট বিতরণকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডিআইজি আরো বলেন, ‘মানুষ যাতে নিরপেক্ষভাবে, নিঃসংকোচে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয় এবং এই নির্বাচন যাতে একটা মডেল নির্বাচন হয়, সে ব্যাপারে সবাইকে সতর্ক করা, সচেতন ও আশ্বস্ত করাই লিফলেট বিতরণের উদ্দেশ্য। এই নির্বাচনটি বাংলাদেশে একটি মডেল নির্বাচন হোক, সেটা আমরা চাই। কেউ যাতে এই নির্বাচন নিয়ে প্রশ্ন করতে না পারে এবং প্রশ্নবিদ্ধ নির্বাচন যাতে না হয়, সবার কাছে যাতে গ্রহণযোগ্য নির্বাচন হয়, সে জন্যই আমাদের এই প্রক্রিয়া। ’

অন্য অনেক জায়গার চেয়ে নারায়ণগঞ্জের নির্বাচনের পরিবেশ অনেক ভালো উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো রকম আশঙ্কার কিছু নেই। আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। ’

এ সময় সিদ্ধিরগঞ্জ থানার ওসির বিরুদ্ধে মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের এই উর্ধতন কর্মকর্তা বলেন, ‘নির্বাচন কমিশন যদি মনে করে তাহলে আমাদের বললে আমরা পরিবর্তন করব। সব মানুষ যাতে নির্বাচনে অংশ নেয়, সে ব্যাপারে প্রচার চালানোর দায়িত্ব সবার। ’

লিফলেট বিতরণকালে ডিআইজির সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার, জেলা প্রশাসক রাব্বি মিয়া, পুলিশ সুপার মঈনুল হক, র‌্যাব-১১–এর সিও লে. কর্নেল কামরুল হাসান।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের