,

ধর্মঘটে অচল ময়মনসিংহের চিকিৎসা সেবা

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহ নগরীর বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় এর প্রতিবাদে বন্ধ রয়েছে জেলা সদরের সব ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি।

image-11949

প্রতিদিন সকাল থেকে চিকিৎসা সেবায় জড়িত প্রতিষ্ঠানগুলো খোলা রাখা হলেও বুধবার দুপুর ১টা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানই খোলেনি।

মঙ্গলবার রাতে ময়মনসিংহের ল্যাবএইডকে ১০লাখ টাকা, পপুলার ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষকে ৬ লাখ, প্রান্ত ও সেফওয়েকে ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা করে, পিওর ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ, মেডিসিন কর্ণারকে ৭৫ হাজার, পিপলস ফার্মেসিকে ৫০ হাজারসহ মোট ২১ লাখ টাকা জরিমানা করা হয়।

এসময় আট জন স্টাফের প্রত্যেককে দুই মাস করে কারাদণ্ড ও ২ জনকে গ্রেফতার করা হয়।

ওই ঘটনার প্রতিবাদে এসব প্রতিষ্ঠান রাত থেকেই বন্ধ ঘোষণা করে মালিক সমিতি। সমিতির নেতারা ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ ও মিছিল করে শহরের সব ফার্মেসি, প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেন। এসময় ব্যবসায়ীদের সাথে পুলিশ-র‌্যাবের সংঘর্ষ হয়। এতে আহত হন বেশ কয়েকজন। তাদের মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

র‌্যাব জানায়, বেশ কয়েকটি প্রতিষ্ঠান মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট দিয়ে হার্ট অ্যাটাকের কারণ, বিভিন্ন হরমোন নির্ণয় করছিল। এসব প্রতিষ্ঠানে রোগ সংক্রমণ প্রতিরোধ পরিবেশ ছিল না। তাই তাদের জরিমানা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে, ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী সিদ্ধান্ত মিটিংয়ের পর আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে