,

ভারতে হোটেলে আগুন, নিহত ৭

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারতের মহারাষ্ট্রের গোন্ডিয়ায় একটি হোটেলে আগুন লেগে অন্তত সাতজন নিহত হয়েছে। এর মধ্যে দুই নারীও রয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

image-11936

জানা যায়, বুধবার ভোর ৪টার দিকে প্রথমে গোন্ডিয়ার গোরেলাল চকবাজার এলাকার একটি দোকানে আগুন লাগে। এরপরই তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বিন্দাল হোটেলে। দুর্ঘটনার সময় হোটেলটিতে প্রায় ১৫ জন অতিথি ছিলেন। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। দুর্ঘটনাস্থল থেকে ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়েই বালাঘাট, ভান্ডারা, তমসুর এলাকা থেকে ১৫টি ফায়ার সার্ভিসের গাড়ি এসে পৌঁছায়। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হোটেলের ভেতর কোনো লাশ রয়েছে কি না, তা জানতে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও খোঁজ চালাচ্ছেন।

গদচিরোলি রেঞ্জের আইজিপি এসটি বোড়াকে জানান, অগ্নিকাণ্ডে সাত জনের নিহত হওয়ার খবর মিলেছে। অবশ্য কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় জেলা কালেক্টর অভিমান্যু কালে এবং পুলিশ সুপার দিলীপ পাটিল ভুজবল ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা